1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:২০|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

সুনামগঞ্জে জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত

সিলেটের সংগ্রাম ডেস্ক :
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 797 Time View

সুনামগঞ্জে জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেল ৪টায় সুনামগঞ্জ সরকারী কলেজ প্রাঙ্গনে ঐ সভা অনুষ্ঠিত হয়। জুলাই যোদ্ধা শেখ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ ইমনদ্দোজা আহমদ,ওয়ারীওর্স অব জুলাই এর আহবায়ক মোঃ ফয়ছল আহমদ,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমেদ শিহাব, যুগ্ম আহবায়ক মোঃ শরীফ উদ্দিন,সদস্যসচিব মোঃ রিদওয়ানুল হক নিহাল।

এ গ্রেডের জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী,মোঃ রিপন মিয়া,মোঃ মিজান মিয়া,আহত জুলাই যোদ্ধা মোঃ আফতাব উদ্দিন,শেখ এমদাদুল হক,মোশাহিদ আহমেদ,তরিকুল ইসলাম,জুলহাস খান,জাকারিয়া হোসেন,আল আমিন,দেলোয়ার মিয়া,সুকান্ত দাস,আব্দুল করিম,সোহেল মিয়া,আজিজুল হক,সামছুল আলম,ফোরকানুল ইসলাম,মোফাজ্জল হোসেন,সিহাব আহমদ,মারুফ আহমদ ও ইমরান আলীসহ অর্ধশতাধিক জুলাই যোদ্ধা।

সভায় বক্তারা বলেন,গত ২রা জুলাই বুধবার রাত ৮টায় সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগার লাইব্রেরি মিলনায়তনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে অংশগ্রহনের আমন্ত্রণ পেয়ে অতি গুরুতর আহত জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী সভাস্থলে সিড়ি বেয়ে উঠার সময়,৭১ টেলিভিশনের প্রতিনিধি শহীদনূর আহমদ ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি সোহানুর রহমান সোহানসহ ৩ জন পতিত স্বৈরাচারের দোসর সংবাদকর্মী “৫ আগস্টের পর থেকে দেশে ল্যাংরা লোলায় ভরে গেছে।

এদের যন্ত্রণায় রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছেনা” বলে অশালীন ভাষায় গালিগালাজ করত: সারাদেশের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করার পাশাপাশি জহুর আলীকে প্রাণে হত্যার চেষ্টা করে।

সংবাদ পেয়ে কয়েকজন জুলাই যোদ্ধা ঘটনাস্থলে দ্রুত পৌছে জহুর আলীকে রক্ষা করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত হন। এসময় জুলাই যোদ্ধাদের সংগঠিত হওয়ার সংবাদ জেনে ঐ ৩ সাংবাদিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গত ৪ আগস্ট শুক্রবার মোঃ শহীদনুর আহমেদ নামীয় ভেরিফাইড ফেইসবুকেও একইভাবে হুমকি দেয়া হয়।

সভায় স্বৈরাচারের দোসর ঐ কথিত সাংবাদিকদের বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাদের স্বস্ব প্রেসক্লাব,প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি কঠোর আন্দোলনের কর্মসুচি গ্রহনের সিদ্বান্ত নেয়া হয়। বক্তারা আরো বলেন,এ পর্যন্ত ৭/৮ জন জুলাই যোদ্ধাকে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ এনে গুজব রটিয়ে বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট পত্রিকায় নেতিবাচক অপ সংবাদ প্রকাশ করেছে ঐসব দোসররা। তারা যেকোন মূল্যে জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে ফ্যাসিবাদের পদলেহন করছে বলেও অভিমত ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম