1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
এক মাসের সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও দেশ সেরা বাগমারার :শামীমা আক্তার - sylhetersangram
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:৫৭|
Title :
আলোকিত জনপদ জগদল ইউনিয়ন : উন্নয়নের ভিড়ে শুধু একটি রাস্তার হাহাকার। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা উন্নয়নের ‘উভয়চর’ বিপ্লব: দিরাই-জগন্নাথপুর রুটে এখন নৌকায় চাকা ঘোরে রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান

এক মাসের সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও দেশ সেরা বাগমারার :শামীমা আক্তার

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 706 Time View

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যুরো প্রধান খুলনা

 

এক মাসের কন্যা সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও ডিগ্রী পরীক্ষায় গোটা দেশের মধ্য প্রথম স্থান অধিকার করেছেন শামীমা আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় শামীমা আক্তার বাগমারা হাটগাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ থেকে বিএসসি শাখায় পরীক্ষা দিয়ে এ সাফল্যে অর্জন করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে,

শামীমা আক্তার আব্দুর রাজ্জাক এর স্ত্রী এবং বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির প্রথম সন্তান,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো এনামুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২২ শিক্ষাবর্ষে চলতি বছরে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়ে শামীমা আক্তার সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জনসহ পরীক্ষার সার্বিক ফলাফলের দেশ সেরা নির্বাচিত হয়েছেন,

শামীমা আক্তার এর আগেও বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে গোল্ডেন প্লাস অর্জন করেন, তিনি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে ইচ্ছুক, স্বামীর সংসারে থেকেও নিজের অদম্য ইচ্ছা শক্তি ও মনোবল তার এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানান তিনি,

এদিকে শামীমা আক্তার হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে ডিগ্রী পরীক্ষায় বাংলাদেশে একমাত্র প্রথম স্থান অর্জন করার বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে ,

এ প্রসঙ্গে কলেজে অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, শামীমা আক্তার আমাদের কলেজকে গৌরবান্বিত করেছে, তার এই সাফল্য দেশব্যাপী কলেজের সুনাম আরো ও বাড়িয়ে দিয়েছে,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম