1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বিএনপি নেতা ফারুক আহমদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জগন্নাথপুর পৌর বিএনপির নিন্দা - sylhetersangram
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:৪৭|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

বিএনপি নেতা ফারুক আহমদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জগন্নাথপুর পৌর বিএনপির নিন্দা

মো,আলী হোসেন খান, জগন্নাথপুর থেকে
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 935 Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহবায়ক কমিটি সদস্য ফারুক আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত কাল্পনিক তথ্য দিয়ে ফারুক আহমদের বিরুদ্ধে ভুয়া পেইজ খুলে মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার (৬ জুলাই) পৌর বিএনপির কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শামসুল হকের পরিচালনায় বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তকবুর হোসেন, সদস্য কবির আহমদ, হাবিবুর রহমান হাবিল,৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আনকার মিয়া, যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন, সদস্য সুমন মিয়া,লেবু মিয়া, মইন উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক মিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটি সদস্য ফারুক আহমদকে নিয়ে একটি স্বার্থন্বেষী মহল কয়েকদিন ধরে নানাবিধ ষড়যন্ত্র করছে,তাহার দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তা দেখে ফারুকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে ভুয়া পেইজের মাধ্যমে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালিয়েছে। দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে জগন্নাথপুর বিএনপির রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছেন।

প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ফারুক আহমদে বিএনপির সংগঠনকে শক্তিশালী ও বেগবান করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।মিথ্যা অভিযোগের সাজানো কাহিনী সংবাদ মাধ্যমে প্রচার করা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশবিশেষ। এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বিএনপি তথা জগন্নাথপুর বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্দ করছে । দলের জনপ্রিয় নেতাদের হেয়প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসাসহ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তকবুর হোসেন বলেন,বিএনপির নেতা ফারুক আহমদ দীর্ঘ দুই যুগ ধরে বিএনপির রাজনৈতিক সকল কর্মকান্ড পরিচালনা করছেন,তিনি বিএনপির দুঃসময়ে কান্ডারী,কোন ষড়যন্ত্র ফারুক আহমদের রাজনৈতিক ইতিহাস মুছে ফেলতে পারবে না,তিনি শহিদ জিয়ার আদর্শের সৈনিক।

যারা বিএনপিতে উড়ে এসে জুড়ে বসেছেন,জগন্নাথপুরের রাজনীতি নিয়ে যারা ষড়যন্ত্র করেন,তারা এসে দেখে যান জগন্নাথপুর বিএনপির প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে গাঁথা একটি নাম ফারুক আহমদ । উপজেলা ও পৌর বিএনপি তার সাথে ছিল,আছে থাকবে বলেও জানান নির্যাতিত নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম