1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘রোড টু জার্মানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - sylhetersangram
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১৮|
Title :
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত জাফলংয়ে শুভেচ্ছা যুব সংঘের কমিটি প্রকাশ, সভাপতি আফসার-সম্পাদক নাহিদ ‎জনসেবার লক্ষ্য নিয়ে ১৩ সেপ্টেম্বর দেশে ফিরছেন রুবেল আহমেদ, জগদল ইউনিয়নে বাড়ছে নির্বাচনী আলোচনা সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘রোড টু জার্মানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘রোড টু জার্মানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬,
  • 91 Time View

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ারবিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’-এর উদ্যোগে ‘স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট’-এর অধীনে ‘রোড টু জার্মানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, অতিথি হিসেবে DAAD বাংলাদেশের রিজিওনাল অফিসার মো. মাহমুদুল হাসান সুমন এবং PASCH-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মিস মায়াবী অরণ্যা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন DAAD স্কলারশিপপ্রাপ্ত শাবিপ্রবির বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাইদ আরফিন খান।

 

অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম জার্মানির উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জার্মানিতে তুলনামূলক কম শিক্ষাখরচ, দেশটির অর্থনৈতিক শক্তি এবং শাবিপ্রবির পাঠ্যক্রমের সঙ্গে জার্মানির উচ্চশিক্ষা ব্যবস্থার সামঞ্জস্যের বিষয়টি তুলে ধরেন।

 

এরপর ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক সাস্ট ক্যারিয়ার ক্লাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজ নিজ ক্ষেত্রে সফল হওয়া শিক্ষার্থীদের বিভিন্ন দিক তুলে ধরেন এবং DAAD স্কলারদের স্বাগত জানান।

 

পরবর্তীতে PASCH-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মিস মায়াবী অরণ্যা জার্মান ভাষা শেখার গুরুত্ব তুলে ধরেন। তিনি জার্মান ভাষা শেখার বিভিন্ন সুযোগ, Goethe-Institut-এর কার্যক্রম এবং অনলাইন ও অফলাইনে ভাষা শেখার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

 

সেমিনারে DAAD বাংলাদেশের রিজিওনাল অফিসার মো. মাহমুদুল হাসান সুমন জার্মানিতে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম, DAAD স্কলারশিপ, আবেদনপ্রক্রিয়া এবং উচ্চশিক্ষার জন্য অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

প্রধান বক্তার বক্তব্যে DAAD স্কলারশিপপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আবু সাইদ আরফিন খান উচ্চশিক্ষার আবেদনে স্টেটমেন্ট অব পারপাস (SOP)-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য কার্যকর SOP লেখার পদ্ধতি, আবেদনের বিভিন্ন ধাপ এবং প্রস্তুতির বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

 

সেমিনারের একপর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। এতে জার্মানিতে উচ্চশিক্ষা, DAAD স্কলারশিপ, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পান শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাস্ট ক্যারিয়ার ক্লাব আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ প্রতিযোগিতার সেরা ১০ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি আবদুল আহাদ ও সাধারণ সম্পাদক মো. ইউনুস কবির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম