1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
এথেন্সে বর্ণাঢ্য আয়োজনে জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে শেখ গোলাপ মিয়ার প্রশ্ন - sylhetersangram
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:১৯|
Title :
জোহানেসবার্গে ঈদ ফ্যামিলি উৎসবঃ কমিউনিটির মিলনমেলা এথেন্সে বর্ণাঢ্য আয়োজনে জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে শেখ গোলাপ মিয়ার প্রশ্ন সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে অমানবিক আচরণ ও নার্সের ঔদ্ধত্য ছাতকে ওমানপ্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা সুনামগঞ্জে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হওয়া মাহবুব হোসেন হিমেলের জামিন মঞ্জুর প্রবাসী বিএনপি নেতার মায়ের করুণ মৃত্যু : সুনামগঞ্জের ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ শান্তিগঞ্জে নূর ইসলামের একক রাজত্ব: সরকারি মাটি লুট ও খাস জমি বরাদ্দের নামে হরিলুট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোয়ারাবাজারে অতর্কিত হামলা, স্বামী-স্ত্রী গুরুতর আহত সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ 

এথেন্সে বর্ণাঢ্য আয়োজনে জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে শেখ গোলাপ মিয়ার প্রশ্ন

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
  • 71 Time View

নিজস্ব প্রতিবেদক, এথেন্স (গ্রিস)

 

গ্রিসের রাজধানী এথেন্সে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৫ এপ্রিল রবিবার বিকেলে ৫ টায় এথেন্সের ওমানিয়া সংলগ্ন কারী গার্ডেন রেস্টুরেন্টে জাগপা গ্রিস শাখার উদ্যোগে এই আলোচনা সভা ও মিষ্টিমুখ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাগপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গ্রিস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া দেশের সমসাময়িক রাজনীতি ও গণতন্ত্রের সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশলের সমালোচনা করে তিনি বলেন, “দেশের সাধারণ মানুষ আজ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জনমনে প্রশ্ন জাগছে— বিএনপি কি আসলে চায় বাংলাদেশে আরও একটি একতরফা নির্বাচন হোক? দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হলে রাজপথের সকল বিরোধী দলকে দায়িত্বশীল ও স্বচ্ছ ভূমিকা পালন করতে হবে।”

 

শেখ গোলাপ মিয়া আরও বলেন, “জাগপা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সবসময় মেহনতী মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপসহীন ছিল এবং আছে। শফিউল আলম প্রধানের আদর্শকে বুকে ধারণ করে জাগপা ভবিষ্যতেও দেশের যেকোনো জাতীয় সংকটে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”

জাগপা গ্রিস শাখার উপদেষ্টা মোঃ আকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন। সভায় জাগপার আদর্শ, লক্ষ্য ও আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগপা গ্রিস শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মিয়া, প্রচার সম্পাদক আল সোহাগ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাওছার মিয়া।

 

বক্তারা প্রবাসের মাটিতে জাগপার সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের ক্রান্তিলগ্নে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উক্ত সভায় জাগপা গ্রিস শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি একপর্যায়ে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম