1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জোহানেসবার্গে ঈদ ফ্যামিলি উৎসবঃ কমিউনিটির মিলনমেলা - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:০০|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

জোহানেসবার্গে ঈদ ফ্যামিলি উৎসবঃ কমিউনিটির মিলনমেলা

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
  • 90 Time View

জোহানেসবার্গে ঈদ ফ্যামিলি উৎসবঃ কমিউনিটির মিলনমেলা

 

এনাম উদ্দিন সামী স্টাফ রিপোর্টার সিলেট

 

দক্ষিণ আফ্রিকার প্রবীণ প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া ও নেক মানি সাউথ আফ্রিকার সিইও কাজী কামাল পরিবারের উদ্যোগে আজ ঈদ ফ্যামিলি রিইউনিয়ন রোডিপুর্টের রামকিকি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

 

দিনব্যাপী অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার প্রবাসী পরিবারের সরব উপস্থিতিতে কমিউনিটির এক বৃহৎ মিলনমেলায় পরিণত হয়।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের মান্যবর হাই কমিশনার শাহ আহমেদ শফী ও হাই কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে কামাল দম্পতির সাবলীল উপস্থাপনায় ফ্যামিলি রিইউনিয়নে আসা অতিথিদের নিয়ে নানা ইভেন্ট পরিচালনা করা হয়।

সকল দম্পতির হাতে লাল-গোলাপ তুলে দেয়া হয় এবং নির্বাচিত দম্পতিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

 

এছাড়াও পারিবারিকভাবে কয়েকটি পরিবার নিজেদের অভিনয়ের মাধ্যমে উপস্থিত প্রশ্নের উত্তর দেন।

শিশুদের জন্যও ছিলো মজাদার ইভেন্ট; সব মিলিয়ে গোটা অনুষ্ঠান ছিলো প্রানবন্ত ও উৎসবমুখর।

ঈদের গান, দেশের গান আর মুখরোচক কথামালায় শেষ হয় ব্যতিক্রমী ঈদ আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম