
এনাম উদ্দিন সামী সিলেট জেলা প্রতিনিধি
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার—রাখালগঞ্জ কৈলাশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হলো আনন্দঘন পরিবেশে।
কলেজ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জনাব নজরুল ইসলাম মুক্তার স্যারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, সাবেক ব্যাংক কর্মকর্তা, শিক্ষাবিদ, কলেজ বাস্তবায়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শিক্ষার্থী আফসার আহমদ রাজুর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকমণ্ডলী নবীনদের উদ্দেশ্যে দেন শিক্ষা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণামূলক বার্তা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী জনাব সায়েফুর রহমান, রূপালী ব্যাংক পিএলসির অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব মুজাদ্দিদ আহমদ চৌধুরী, ইছামতী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব নজরুল ইসলাম টিয়া এবং কলেজের অধ্যক্ষ জনাব গৌরাপদ দত্ত।
কলেজ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে উপস্থিত থেকে বক্তব্য দেন জনাব ডাঃ শুধাংশু শেখর নাথ, জনাব লুৎফুর রহমান ও জনাব আফতাবুল ইসলাম।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মহি উদ্দিন আল মনসুর, জনাব আব্দুল্লাহ আল নাহিয়ান খাঁন, জনাব জুনেদ আহমদ, জনাব অলিউর রহমান, জনাব আ.ক.ম. সাইদুল হাসান চৌধুরী, ফরিদা আক্তাব মেম ও শাহিদা আক্তাব খাঁন মেমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৪ সালের সর্বোচ্চ GPA ৪.৭৫ অর্জনকারী প্রিয়াম অর্চি মাহি এবং ২০২৫ সালের সর্বোচ্চ GPA ৪.৬৭ অর্জনকারী তাসমিনা বেগমকে কৃতী শিক্ষার্থী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
অগ্রজদের পক্ষ থেকে প্রিয়াম অর্চি মাহি, তাসমিনা বেগম ও মারিয়া বেগম নবীনদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
আজকের নবীনরাই আগামী দিনের কৃতী মানুষ।
তাদের স্বপ্ন হোক বড়, পথচলা হোক সৎ ও সুন্দর, আর অর্জন হোক পরিবার, প্রতিষ্ঠান ও দেশের গর্ব।
রাখালগঞ্জ কৈলাশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের নতুন প্রজন্মের পথচলা হোক জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলোয় আলোকিত।