1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
গোপালগঞ্জের সাধারণ মানুষকে আওয়ামীলীগ ও মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো -নাহিদ ইসলাম - sylhetersangram
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫৭|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

গোপালগঞ্জের সাধারণ মানুষকে আওয়ামীলীগ ও মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো –নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 933 Time View

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে। মুজিববাদী এই আওয়ামী ফ্যাসিস্টদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, গোপালগঞ্জে আমরা খুব শিগগিরই লং মার্চ করব। এবার আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে আওয়ামীলীগ ও মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো।

(১৭ জুলাই) বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে জাতীয় নাগরিক পার্টি ফরিদপুর জেলা শাখার আয়োজিত সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে যেন হেনস্থা না করা হয়। কিন্তু ফ্যাসিস্টদের প্রত্যকে ঘরে ঘরে গ্রেফতার করতে হবে। এ সময় তিনি জুলাই পদযাত্রা শেষে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবস্থান নিবেন বলে জানিয়েছেন।

দেশব্যাপী জুলাই পদযাত্রাকে ঘিরে ফরিদপুরে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সভাস্থলে তৎপর ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর আড়াই টার দিকে শহরের সার্কিট হাউস থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পদযাত্রা করে শহরের জনতা ব্যাংকের মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এরপরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় জাতীয় নাগরিক পার্টি ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী নীলিমা দোলার
সভাপতিত্বে, সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, দলটির কেন্দ্রীয় সদস্য তৌহিদ আহমেদ আশিক, শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক মাজাহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম