1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন - sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:০৪|
Title :
শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ মুন্সিগঞ্জ পঞ্চসার ইলেকশনে জনগণের ভোটে কে হচ্ছে দায়িত্বপদে চেয়ারম্যান। বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ যশোরের ছাতিয়ানতলা বাজারে এক রাতে দুই ভাইয়ের দোকানে চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুবকদের মধ্যে ঋণ বিতরণ ও উদ্যোক্তাদের সম্মাননা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন ‎ফতেপুর ইউনিয়নে  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বয়ের আহ্বান

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন

নাঈম তালুকদার সুনামগঞ্জ থেকে
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 1096 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেট ইউনিটের ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলামকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমিকে সদস্য সচিব করে ২০২৫ সালের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, অ্যাডভোকেট মোঃ খালেদ আহমেদ জুবায়ের, অ্যাডভোকেট তানভীর আখতার খান এবং অ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান মুজিব।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, অ্যাডভোকেট এ.টি.এস. ফয়েজ, অ্যাডভোকেট নোমান মাহমুদ, অ্যাডভোকেট শামীম সিদ্দিকি, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট এখলাসুর রহমান, অ্যাডভোকেট মহিবুর রহমান, অ্যাডভোকেট মমিনুল ইসলাম মুমিন, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট জুবের আহমেদ খান, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট আবুল ফজল।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের ভরাডুবির পর পুরাতন কমিটি বাতিল করে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত শেষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নতুন এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম