1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দারুস সালাম তা‘লীমুল কুরআন ভাঙ্গাপাড়া মাদ্রাসার নতুন শিক্ষা ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:১৬|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

দারুস সালাম তা‘লীমুল কুরআন ভাঙ্গাপাড়া মাদ্রাসার নতুন শিক্ষা ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫,
  • 426 Time View

সংবাদদাতা সাব এডিটর আবু তাহের মিসবাহ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের অন্তর্গত ভাঙ্গাপাড়া দারুস সালাম তা‘লীমুল কুরআন মাদ্রাসার নবনির্মিত শিক্ষা ভবনের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মাওলানা জসিম উদ্দিন তাহিরের সঞ্চালনায় এবং মাওলানা আক্রম আলীর সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়। হাফিজ ক্বারী সাঈদ মাহমুদ মুবাশ্বিরের মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পীরে কামেল মাওলানা শায়খ আব্দুল হান্নান গনেশপুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন আল্লামা শায়খ ইকবাল বিন হাশিম।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা আখতার হুসাইন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আবু ইউসুফ, মাওলানা সাইফুল ইসলাম,দেলোয়ার হুসেন, শেখ মোশাররফ হোসেন, আমির হুসেন, ক্বারী সিরাজুল ইসলাম, হাফিজ কামরুল ইসলাম, মুফতি আবু তাহের মিসবাহ, আব্দুল হক, মাওলানা মোবারক আল মানসুরী, ফজর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও একরাম উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট আলেম, গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিগণ।

বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার বিস্তারে এমন আধুনিক ও সুপরিসর শিক্ষা ভবন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন এই ভবন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার পথকে আরও সুগম করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

মাদ্রাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা মনির হুসাইন সাহেব তাঁর বক্তব্যে বলেন,আজকের এই নতুন শিক্ষা ভবনের উদ্বোধন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের দিন। দীর্ঘদিনের স্বপ্ন ও সাধনার ফল হিসেবে এই ভবনটি বাস্তবায়িত হয়েছে। দ্বীনি শিক্ষা বিস্তারে দারুস সালাম তা‘লীমুল কুরআন মাদ্রাসা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে কুরআন ও দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ পাবে ইনশাআল্লাহ। আমি এই মহৎ কাজে যাঁরা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন—সকল দাতা, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এখান থেকে দ্বীনের খেদমতে যোগ্য আলেম তৈরি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম