
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লা আসনে বিএনপির আগামী’র ধানের শীষের স্বপ্নদ্রষ্টা যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ দিরাই সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
রোববার দুপুর ২ ঘটিকায় আজমল কমিউনিটি সেন্টারের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ-২ আসনের ধানের শীষের আগামী’র স্বপ্নদ্রষ্টা জাবেদ চৌধুরী বলেন, আমি ছাত্র জীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি শুরু করি , বর্তমানে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছি।
আমি প্রবাসে থাকলেও আমার মন থাকে প্রিয় জন্ম ভূমি দিরাই-শাল্লায় যার জন্য বছরের অধিকাংশ সময়েই আমি আমার জন্মমাঠিতে থাকি, দিরাই-শাল্লার সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করি বিগত বন্যা ও মহামারী করোনা কালে নিজ অবস্থান থেকে দিরাই শাল্লা বাসীর পাশে থাকার চেষ্টা করেছি,
এ সময় তিনি আরো বলেন, যতদিন বেঁচে থাকব জনগণের সেবা করার চেষ্টা করে যাবো, দুঃখ প্রকাশ করে বলেন স্বাধীনতার ৫৪ বছরে ও দিরাই শাল্লা শিক্ষা, যোগাযোগ সহ সবদিক থেকে উন্নয়ন বঞ্চিত। আমি এই বঞ্চিত এলাকাবাসীর উন্নয়নে রাজনীতি করি।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে ছিলাম,সে নির্বাচনে কেন্দ্রীয় হাই কমান্ড আমার নেতা জনাব নাছির উদ্দীন চৌধুরী কে মনোনয়ন দেন আমি তার সঙ্গে মাঠে কাজ করেছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী, দীর্ঘ দিন ধরে আমি দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি, আমার কাজের মুল্যায়ন করে দল আমাকে মনোনয়ন দেবে আমার বিশ্বাস। তিনি সাংবাদিক সহ সবার সহযোগিতা কামনা করেন।
এ মতবিনিময় সভায় দিরাইয়ের প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।