1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
প্রবাসীদের নিয়েই দিরাই-শাল্লার উন্নয়নে কাজ করতে চাই: আলী আকবর চৌধুরী - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:২৬|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

প্রবাসীদের নিয়েই দিরাই-শাল্লার উন্নয়নে কাজ করতে চাই: আলী আকবর চৌধুরী

পাবেল হাসান
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 611 Time View

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ -২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলী আকবর চৌধুরী বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করেই আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো। প্রবাসীদের নির্বাচনের বাইরে রেখে আর কোন নির্বাচন হতে দেয়া হবেনা। এজন্য আমরা যা যা চেষ্টা করতে হয় করে যাবো।

তিনি দিরাই ও শাল্লার বিপুল সংখ্যক লন্ডন প্রবাসীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, এইসব এলাকার মানুষের অনেকের জীবন মান উন্নয়ন হলেও অনেক এলাকায় শিক্ষা ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থার অভাবে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রবাসীদের নিয়েই আমি আগামীতে এই এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই।

বিএনপি মনোনীত এই সংসদ সদস্য পদপ্রার্থী প্রবাসীদের নানান বঞ্চনা ও হতাশার কথা শুনেন এবং বিএনপির পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে চেষ্টা করা হবে এমন প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসী নেতৃবৃন্দ আগামী নির্বাচনে দিরাই ও শাল্লাবাসী আলী আকবর চৌধুরী প্রতি এর মতো স্বজ্জন ও সমাসসেবীকে তাদের মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানান।দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি রুখে দাঁড়াবে জানিয়ে আলী আকবর চৌধুরী বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনাদের বিমানবন্দরসহ বিনিয়োগে সহযোগিতার ক্ষেত্রেও সব ধরনের সহযোগিতা করা হবে।

 

এবারের নির্বাচন তরুণদের মাধ্যমে জাতি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রবাসীদের বড় ভূমিকা ছিল, আগামীতেও সহযোগিতা করবেন এমন প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম