1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে ইউপি সদস্যের ছেলের উপর ডাকাতের হামলা, ৫ লক্ষ টাকা ছিনতাই - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:১৫|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

শান্তিগঞ্জে ইউপি সদস্যের ছেলের উপর ডাকাতের হামলা, ৫ লক্ষ টাকা ছিনতাই

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১৭, ২০২৬,
  • 283 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি |

 

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য জামাল উদ্দিনের বড় ছেলে শিপন আহমদের উপর একদল ডাকাত দল হামলা করেছে।

শনিবার রাত অনুমান ৯ টায় দূর্গাপুর গ্রামের আফরোজ মিয়া’র বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, আমার ব্যবসায়ীক কাজের লেন দেনের জন্য প্রতিদিনের ন্যায় আমার বড় ছেলে শিপন আহমদ আমার ব্যবসায়ী পাঠনারদের কাছ থেকে বাড়ীতে আসা যাওয়া করে। আজ দিরাই বাজার থেকে পাচ লক্ষ টাকা নিয়ে বাড়ীতে আসার সময় একদল ডাকাত দল আফরোজ মিয়া’র বাড়ীর সামনে আমার ছেলের উপর দেশীয় দাড়ালো অস্ত্র নিয়ে হামলা করে। হামলা করে অর্ধ মৃত অবস্থায় রেখে আমার ছেলের সাথে থাকা ব্যাগ থেকে পাচ লক্ষ টাকা নিয়ে ডাকাত দল চলে যায়। আমার বড় ছেলে শিপন আহমেদের উপর ডাকাত দলের হামলার খবর শুনে আমার ছোট ছেলে এগিয়ে আসলে ডাকাত দল আমার ছোট ছেলে ফয়সল আহমদের উপর ও আক্রমণ করে। আমি এ ঘটনার প্রকৃত বিচার চাই। গুরুত্ব আহত শিপন আহমদের ভাই ফসয়ল আহমদ জানান, আমাদের গ্রামের ডাকাত আন্তজেলা ডাকাত দলের সর্দার সিফত মিয়া,ও জয়নালের নেতৃত্বে আমার ভাইয়ের উপর আক্রমণ করা হয়। আমার ভাই প্রতিদিন আমাদের ব্যবসার টাকা বাজার থেকে বহন করে বাড়ীতে নিয়ে আসেন। তাদের আরেক সঙ্গী দিরাই থেকে আমার ভাইয়ের কাছে টাকা আছে বলে সিফত ও জয়নাল কে জানায়, ভাই খেয়া পাড় হয়ে অর্ধ পথে আসতে না আসতেই সিফত ও জয়নাল তাদের বাহিনী নিয়ে আমার ভাই শিপনের উপর, রামদা সুলফি,লোহার রড, দিয়ে আঘাত করে। তাদের আঘাত সইতে না পেরে শিপন অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে৷ আমার ভাইয়ের কাছে আমাদের ব্যবসার কাজের পাচ লক্ষ টাকা নিয়ে ডাকাত দল উধাও হয়ে যায়। পরে আমার বাবা ও আমার চাচাসহ আমাদের আত্মীয় স্বজন আমার ভাইকে অজ্ঞান অবস্থায় উদ্বার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

 

এব্যাপারে শান্তিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ বলেন, এ ঘটনার খবর মুঠোফোনে শুনেছি। অচিরেই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম