1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা - sylhetersangram
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৮:১৭|
Title :
শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬,
  • 35 Time View

শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত জামালপুরের শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর এসোসিয়েশন, সাস্ট’-এর ১৭তম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো. আবু হুরায়রা এবং সাধারণ সম্পাদক হিসেবে সাহেল রানা দায়িত্ব পেয়েছেন।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুনজেরিনা মোশারফ হৃদি। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাওয়াদুন নুর, জিল্লুর রহমান জিলন, রাহিমুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাব্বির আহমেদ উৎস ও মো. আলামিন।

 

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাইয়ুম হাসান ও জুনায়েদ আহমেদ। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অমি এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. রবিউল।

 

অর্থ সম্পাদক মো. মিজু আহমেদ এবং সহ-অর্থ সম্পাদক সাব্বির আহমেদ। দপ্তর সম্পাদক আফিয়া বিনতে ইসলাম ঐশি এবং উপ-দপ্তর সম্পাদক শোয়াইফ আহমেদ।

 

প্রচার সম্পাদক মো. রায়হানুল ইসলাম এবং উপ-প্রচার সম্পাদক রশিদ আবিদ মাহি। ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন নিজাম এবং সহ-ক্রীড়া সম্পাদক নাজিবুল হাসান।

 

তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু শাইবা সাদি এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শায়লা সুমি ও আব্দুর রহমান আবিদ। আপ্যায়ন সম্পাদক হিসেবে রয়েছেন নাসিম আহমেদ ও ফাতেমা জান্নাত ফাইজা।

 

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সামিহা সিদ্দিকা, আরাফাত রহমান, মো. মোরসালাত ও আবু ইয়াসিন।

 

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘জামালপুর এসোসিয়েশন, সাস্ট’ দীর্ঘদিন ধরে শাবিপ্রবিতে অধ্যয়নরত জামালপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম