
শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট’-এর অষ্টম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মোস্তাক মাহী সভাপতি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. ইউনুস কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ১৮ জুলাই আয়োজিত ‘নবযাত্রা ২০২৬’ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বরণ করা হয়। একই অনুষ্ঠানে সংগঠনের সপ্তম কার্যনির্বাহী কমিটিকে সম্মাননা ও বিদায় জানানো হয় এবং পূর্ববর্তী কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অষ্টম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. নাহিদুল ইসলাম, মো. মেহরাজ হোসাইন, নিশাত তাসনিম, সাইফুর রহমান, নাফিউল আলম রূপক, তারেক রহমান, তৌহিদুল নাঈম, তাসনিম রোদেলা, হোসাইন ইমাম ও অনিন্দ্য বণিক এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে তাহমিদ তুহিন ও মো. সারোয়ার দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মাসফিক আদনান, সহকারী কোষাধ্যক্ষ কাজী সৈকত, সাংগঠনিক সম্পাদক তন্ময় কর্মকার সাগর, সহকারী সাংগঠনিক সম্পাদক নাঈমুজ জামান আদিত্য, প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ ফাহিম, সহকারী প্রকাশনা সম্পাদক সাজ্জাদ মুন্না ও অভি, প্রচার সম্পাদক সাইমুন শিশির ও তানজিহা তাবাসসুম, সহকারী প্রচার সম্পাদক সেফায়েত অমি, দপ্তর সম্পাদক সাবিহা, সহকারী দপ্তর সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য সম্পাদক আবির ও ইমন এবং সহকারী স্বাস্থ্য সম্পাদক বিপ্র সাহা দায়িত্ব পেয়েছেন।
পাশাপাশি নবগঠিত এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আহাম্মেদ রাজিন সাফির, মো. আব্দুল্লাহ আল সামি চৌধুরী, সাদিভ শাহরিয়ার রাফি, ফারদিন, আফনান সাদিয়া, জয়শ্রী বিশ্বাস, আবীর মোশাররফ, সানজিদা আমান, সাদমান শাফি, তামান্না আক্তার বৈশাখী ও অভয়া নাগ তুলি দায়িত্ব পেয়েছেন।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট-এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. নারায়ণ সাহা।
‘নবযাত্রা ২০২৬’ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। কিন স্কুলের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এছাড়া সংগঠনের নতুন নান্দনিক টি-শার্ট উন্মোচন করা হয় এবং বিদায়ী সপ্তম কার্যনির্বাহী কমিটির সদস্যদের অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
নবগঠিত অষ্টম কার্যনির্বাহী কমিটির মাধ্যমে ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ, সাংস্কৃতিক বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নতুন নেতৃত্ব, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যয়ে সংগঠনটি আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।