1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সাংবাদিক হারুন রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৫৩|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

সাংবাদিক হারুন রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৪, ২০২৬,
  • 68 Time View

সাংবাদিক হারুন রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::

 

দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও মায়ার টিভি’র পরিচালক এবং ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ|

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন| মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর| তিনি চার ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন| তিনি পরিবারে স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন|

শুক্রবার বাদ আসর তাজপুর কদমতলা বরায়া শাহী ঈদগাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়|

শোক প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি রহমত আলী, জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, সদস্য আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, সাবেক সদস্য রফিকুল ইসলাম কামাল, শিক্ষানবিস মোস্তাক আহমদ মোস্তফা, মোঃ জাহান মিয়া|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম