1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জের পাঁচ আসনেই তারুণ্যের প্রাধান্য - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:২৯|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

সুনামগঞ্জের পাঁচ আসনেই তারুণ্যের প্রাধান্য

পাবেল হাসান
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 775 Time View

সুনামগঞ্জ (প্রতিনিধি) কুলেন্দ্র শেখর দাস

 

সুনামগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের আগাম হাওয়া বইছে। জেলার পাঁচটি আসনে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন তরুণ প্রার্থীরা। এই তরুণরা একে অন্যের প্রতিদ্বন্দ্বী হলেও প্রচারণায় তাঁরা সহনশীলতার পরিচয় দিচ্ছেন। প্রচারণা যাতে মানুষের দুর্ভোগ ডেকে না আনে এবং সাধারণ ভোটাররা বীতশ্রদ্ধ না হয়, সে জন্য তাঁদের অনুসারীরা সতর্ক রয়েছেন।

মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি থাকলেও জামায়াতের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। জামায়াতের ঘোষিত প্রার্থীরাই তাই মাঠে আছেন। ইসলামী দলগুলোর মধ্যে খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলামের সম্ভাব্য প্রার্থীরা আছেন আলোচনায়।

সম্ভাব্য প্রার্থীরা রাজপথে-মাঠে যেমন সক্রিয়, তেমনি অনলাইনেও সরব আছেন প্রচারণায়। সম্ভাব্য প্রার্থীদের কর্মী-সমর্থকরা অনলাইনে ভিডিও কনটেন্ট, বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মসূচির ছবি ও নতুন প্রচারণার ছবি দিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন ভোটারদের।

সুনামগঞ্জ-১ : জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজির হোসেনের স্ত্রী সালমা নজির, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিজাম উদ্দিন, ছাত্রদল নেতা ব্যারিস্টার হামিদুল হক লিটন (আফিন্দি লিটন) ও আলা উদ্দিন তালুকদার। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মনোনয়ন চান মাওলানা তোফাজ্জল হক আজিজ।
সুনামগঞ্জ-২ : দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সাবেক নেতা যুক্তরাজ্যপ্রবাসী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল। সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি জমিয়ত উলামায়ে ইসলামের নেতা মাওলানা ড. শোয়াইব আহমেদ অ্যাডভোকট শিশির মনির।

সুনামগঞ্জ-৩ : জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ, যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন, এম এ সাত্তার, আশফাক শামী সক্রিয় অছেন। সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরীও এখানে সক্রিয়। তিনি এর আগে জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছিলেন। এ কারণে জমিয়তে উলামায়ে ইসলাম তাঁকে বহিষ্কার করে। এখন মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসে যোগ দিয়েছেন তিনি। জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম, একই দলের নেতা সৈয়দ মাওলানা তামীম আহমদ ও মাওলানা হাম্মাদ সাদী মনোনয়ন পেতে চাইছেন। এখানে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান। সবার পক্ষেই প্রচার চলছে।

সুনামগঞ্জ-৪ : সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মুনসুর শওকত এবং সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার ছেলে ব্যারিস্টার আবিদুল হক এবং যুক্তরাজ্য বিএনপির নেতা গোলাম রব্বানী সোহেল। ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনও মনোনয়ন পাওয়ার আশা করছেন। এখানে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিনও প্রচারণায় আছেন।

সুনামগঞ্জ-৫ : ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার তালিকায় আছেন সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম মাদানী। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে লড়তে চাইছেন মো. জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম