1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে ঢুকে সাবেক আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব, চাঁদা দাবি, ভাংচুর ও মোবাইল ছিনতাইয়ের পর ফেসবুকে লাইভে অপপ্রচার; থানায় অভিযোগ দায়ের। - sylhetersangram
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ২:১৭|
Title :
দিরাই-এ পিআইওকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সুনামগঞ্জে একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে ঢুকে সাবেক আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব, চাঁদা দাবি, ভাংচুর ও মোবাইল ছিনতাইয়ের পর ফেসবুকে লাইভে অপপ্রচার; থানায় অভিযোগ দায়ের। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১ রাজনীতি যখন শোষণের হাতিয়ার’ নেতাদের দাপটে সাধারণ মানুষ দিশেহারা অনিন্দ্য নিলয় দাস আর্যের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন দোয়ারাবাজারে গণভোটের পক্ষে বক্তব্য দেওয়ায় ইমামকে হেনস্তা ও অব্যাহতির অভিযোগ সুনামগঞ্জের দিরাইয়ে মুসলিম এইড ও উদ্দীপনের রমজানের খাদ্যসামগ্রী বিতরণ দিরাই ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দিরাইয়ে ইয়াবা সিন্ডিকেটের ছায়া: ছাত্রনেতার নাম ঘিরে আলোড়ন, অনুসন্ধান চলছে

সুনামগঞ্জে একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে ঢুকে সাবেক আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব, চাঁদা দাবি, ভাংচুর ও মোবাইল ছিনতাইয়ের পর ফেসবুকে লাইভে অপপ্রচার; থানায় অভিযোগ দায়ের।

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬,
  • 40 Time View

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সুনামগঞ্জে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মোঃ আব্দুস সালামের পেশাগত কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ উঠেছে ছাতকের ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সন্ত্রাসী ইসলাম উদ্দিনের বিরুদ্ধে। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পৌরবিপণীস্থ একুশে টিভির জেলা অফিসে এই সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায় যে, ঘটনার সময় সাংবাদিক আব্দুস সালাম তার অফিসে বসে পেশাগত কাজ করছিলেন। এসময় ইসলাম উদ্দিনের নেতৃত্বে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী অফিসে অনধিকার প্রবেশ করে। ইসলাম উদ্দিন চিৎকার করে দাবি করেন যে, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে তার ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ হিসেবে তিনি সাংবাদিকের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন।

একপর্যায়ে সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ও চেয়ার টেবিল ভাংচুর শুরু করলে সাংবাদিক আব্দুস সালাম বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইসলাম উদ্দিন অফিসে থাকা ক্যামেরার ট্রাইপড দিয়ে সাংবাদিকের মাথা লক্ষ্য করে আঘাত করেন। সাংবাদিক হাত দিয়ে তা প্রতিহত করলে তার ডান হাত ও বাম হাতের কনুইয়ের নিচে ফোলা ও বেদনাদায়ক জখম হয়। এসময় আসামীরা ধারালো চাকু প্রদর্শন করে ভীতি সৃষ্টি করে এবং টেবিলের ওপর থাকা ১ লক্ষ টাকা মূল্যের একটি স্যামসাং জেড ফোল্ড ফোর (Samsung Z Fold Four) মোবাইল ফোন অন্যায় লাভের আশায় ছিনিয়ে নিয়ে যায়। সাংবাদিকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর আহত সাংবাদিক সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় ইসলাম উদ্দিন ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আশ্চর্যের বিষয় হলো, হামলা ও লুটপাট চালিয়েও ক্ষান্ত হননি অভিযুক্ত ইসলাম উদ্দিন। উল্টো নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দাবি করছেন যে, তার ওপরই হামলা হয়েছে। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন হুমকি বার্তা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান যে, অভিযোগটি তারা পেয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম