1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন পাবেল চৌধুরী - sylhetersangram
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৫৪|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন পাবেল চৌধুরী

বদরুজ্জামান বদরুল
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 931 Time View

মোঃ বদরুজ্জামান দরুল দিরাই থেকে :

 

সুনামগঞ্জ-২ আসন (দিরাই–শাল্লা) নিয়ে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ আইনজীবী ও সংগঠনের নিবেদিত কর্মী এডভোকেট পাবেল চৌধুরী। দলের ভেতরে নতুন নেতৃত্বের প্রতি তৃণমূলের আগ্রহ এবং পাবেল চৌধুরীর সক্রিয় ভূমিকা তাকে সম্ভাব্য মনোনয়নপ্রাপ্তদের তালিকায় এগিয়ে রেখেছে বলে স্থানীয় রাজনৈতিক সূত্র জানাচ্ছে।

 

দিরাই-শাল্লা এলাকায় দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের একত্রিত রাখা, হাওরাঞ্চলের বিভিন্ন সামাজিক–মানবিক কাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি তৃণমূলে শক্ত অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে দলে একতা ফেরানো, তরুণদের রাজনীতির প্রতি আকৃষ্ট করা এবং মাঠে নিয়মিত উপস্থিত থাকার কারণে তার জনপ্রিয়তা বেড়েছে।

 

তৃণমূলের অনেক নেতাকর্মীর মতে,

“বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দিরাই-শাল্লা আসনে নতুন, শিক্ষিত, সৎ ও পরিশ্রমী মুখ প্রয়োজন। এই জায়গায় পাবেল চৌধুরী সবদিক থেকেই যোগ্য।”

 

এদিকে দলের কেন্দ্রীয় পর্যায়েও তার নাম ইতোমধ্যে আলোচনায় আছে বলে জানা গেছে। সাংগঠনিক মূল্যায়নে ইতিবাচক অবস্থান, তরুণ নেতৃত্ব হিসেবে গ্রহণযোগ্যতা, এবং এলাকাবাসীর সমর্থন—সব মিলিয়ে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে আছেন বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।

 

হাওরাঞ্চলের কৃষি উন্নয়ন, শিক্ষাগত অবকাঠামো, স্বাস্থ্যসেবা, হাওর রক্ষা বাঁধ এবং জনদুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তার কর্মপন্থা ও এলাকার সমস্যাগুলো নিয়ে ধারাবাহিক কাজ করাও জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

 

দলের মনোনয়ন এখনো চূড়ান্ত না হলেও মাঠের চিত্র, তৃণমূলের সমর্থন এবং রাজনৈতিক গতিবিধি দেখে অনেকেই বলছেন—

 

সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন এডভোকেট পাবেল চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম