1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
- sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:০৫|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,
  • 239 Time View

দলে ফিরে চমক দেখালেন

 

সিলেট প্রতিনিধি মোঃ রাজন আহমদ (ইপু)

 

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ৩১ দফা বাস্তবায়ন,গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীসহ সকল নিখোঁজ নেতাকর্মীর সন্ধান এবং সিলেটের ৬ টি আসনে ধানের শীষের সমর্থনে এক বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ৩টার দিকে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের উদ্যোগে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

 

এসময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মো. সামী, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব মোমিনুল হক, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ,গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ,বালাগঞ্জের আহবায়ক আবুল মাহমুদ,কোম্পানীগঞ্জের সদস্য সচিব ইকবাল হোসেনসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলা, কলেজ ও ইউনিটের নেতৃবৃন্দ।

 

 

মিছিলে বক্তারা বলেন, ‘বিএনপির ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। গুম হওয়া সিলেটের সিংহপুরুষ এম ইলিয়াস আলীসহ সকল নেতা-কর্মীর সন্ধান দিতে হবে।’

কৃতজ্ঞতা জ্ঞাপন করে সুমন বলেন, ‘আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে পুনরায় দলের অঙ্গনে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমান এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি শুধু আমার প্রতি আস্থা নয়, বরং সিলেট জেলা ছাত্রদলসহ তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্বীকৃতি।

 

 

 

তিনি আরও বলেন, ‘আমি প্রতিজ্ঞা করছি-দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি সর্বশক্তি দিয়ে কাজ করে যাবো। আমরা দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং সিলেটসহ সারাদেশে সংগঠনকে আরও শক্তিশালী করবো।’

 

বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘সিলেটের সিংহপুরুষ জননেতা এম ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীর সন্ধান দিতে হবে। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের এই আন্দোলন থেমে থাকবে না, থামানোও যাবে না। ধানের শীষের বিজয়ই হবে দেশের মানুষের বিজয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম