1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ - sylhetersangram
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১১:৫৬|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬,
  • 15 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড
এর অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর)সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে সারা দেশের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ জ ম রেজাউল করিম খান ফলাফল প্রকাশ করেন।প্রকাশিত ফলাফল অনুযায়ী,এবছর এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে প্রথম হয়েছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, দ্বিতীয় হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেনশাহী, তৃতীয় হয়েছে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ এই তিন (০৩)কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে মোট ৭০ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন। অংশগ্রহণকারীদের মধ্যে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৩৫৪ জন।

পরীক্ষায় মোট ছাত্র পাস করেছে ১৫ হাজার ৬৪৭ জন এবং পাসের হার ৪৭.৩৬ শতাংশ; ছাত্রী পাস করেছে ২০ হাজার ৭০৭ জন এবং পাসের হার ৫৫.০২ শতাংশ।

এই শিক্ষাবোর্ড থেকে এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী; এর মধ্যে ছাত্র ১ হাজার ১৮ জন এবং ছাত্রী ১ হাজার ১১৯ জন। মোট ১১৩টি কেন্দ্রের ৩১৫টি প্রতিষ্ঠান থেকে এবছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা।

এবছর বিভাগের চার জেলায় পাসের হার যথাক্রমে ময়মনসিংহ জেলায় ৫৯.৩৩ শতাংশ, শেরপুর জেলায় ৪৫.৬৫ শতাংশ, নেত্রকোনা জেলায় ৪৩.৯১ শতাংশ ও জামালপুর জেলায় ৪৩.৩৫ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৭৫.৫৬ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪২.৭২ শতাংশ পরীক্ষার্থী। এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে শতভাগ পাস করেছে তিনটি প্রতিষ্ঠান। অপরদিকে অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা(১৯) উনিশ টি।
প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণসহ উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষার্থীরা আগামী ১.১১.২০২৬ তারিখ থেকে ৭.১১.২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম