
ময়মনসিংহ প্রতিনিধিঃ
দলীয় নীতি আদর্শ পরিপন্থী ও নৈতিক স্খলনজনিত কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের অন্তর্গত ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলীকে দলীয় পদ হইতে বহিষ্কার করা হয়েছে। গত ৩০ অক্টোবর রাতে এক বার্তার মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খান।
ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল এর সভাপতি রিয়াজুল কবির মো মামুন ও সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃতদের কোন অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হলো।
এ বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বলেন, ২ নং পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলের বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না।