1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:০৪|
Title :
দিরাই পৌর শহরে সড়কের মাঝেই দুই বৈদ্যুতিক খুঁটি: রোগী ও পথচারীদের চরম ভোগান্তি সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর

দোয়ারাবাজারে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
  • 120 Time View

স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার

 

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদার করতে “ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি মিটিং” অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল ১১: ঘটিকায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ইরা’র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং ইরা লাইট প্রজেক্টের এফএফ মল্লিকা খাতুনের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেন, মোশাহিদ আলী, আবু বকর, ছমির আলী, শাহীন আলম, আব্দুস ছামাদ, ইউপি সদস্যা মোহন মালা, রেনোয়ারা বেগম ও অনিতা রানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক সাগর ও সাইফুল আলমসহ এলাকার সচেতন মহল সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বর্তমানে বৃষ্টি ও কালবৈশাখী মৌসুম ঘনিয়ে আসায় যেকোনো সময় প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানতে পারে। তাই প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভার মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, জরুরি সাড়াদান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে পরিকল্পনা ও করণীয় নির্ধারণ করা হয়। এ সময় দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম