1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:৪৬|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ৬, ২০২৬,
  • 483 Time View

পাবেল হাসান দিরাই (সুনামগঞ্জ) 

সুনামগঞ্জের দিরাইয়ে ইট পরিবহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে এক ইটভাটার ম্যানেজার নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার রাজ্জাক মিয়ার ছেলে। তিনি দিরাই উপজেলার শরিফপুর গ্রামের ‘কে.ভি অটোব্রিক্স’ নামের একটি ইটভাটায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে ট্রাকচালক খালেক মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে কে.ভি অটোব্রিক্স থেকে ট্রাকে করে ইট নিয়ে দিরাই সদরে গিয়েছিলেন ম্যানেজার আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া। ইট খালাস করে ভাটায় ফেরার পথে সুজানগর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় দ্রুতগামী ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়।
ধাক্কার তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের ভেতরে আটকে থাকা ম্যানেজার আনোয়ার হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক খালেক মিয়া ট্রাকটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সুজানগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম