1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পথচারী মানুষের মাঝে ইফতার বিতরন করে সিলেট মঞ্চ নাগরিক পরিষদ - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৫০|
Title :
দিরাই পৌর শহরে সড়কের মাঝেই দুই বৈদ্যুতিক খুঁটি: রোগী ও পথচারীদের চরম ভোগান্তি সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর

পথচারী মানুষের মাঝে ইফতার বিতরন করে সিলেট মঞ্চ নাগরিক পরিষদ

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ১৬, ২০২৬,
  • 143 Time View

নিজস্ব প্রতিবেদক :

 

 

সন্ধ্যা নামার আগেই সড়কের পাশে সারি বদ্ধ হয়ে দাড়িয়ে আছেন নানা বয়সী মানুষ। কেউ রিকশাচালক, কেউ দিনমজুর, কেউ ভিক্ষুক, কেউবা ছিন্নমূল মানুষ। একটি পেকেটে ডিম–আখনি, খেজুর, জিলাপি, পেয়াজো, আলুচপ, চানা ও এক বোতল পানি দিয়ে যাচ্ছে তারা।

 

চ্যারেটি অর্গানাইজেশন সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদের কেন্দ্রীয় কমিটি (বৃহত্তর সিলেট বিভাগ) জেলা ও মহানগর কমিটির উদ্যাগে এমন দৃশ্য দেখা যায় আজ সিলেট নগরীর আম্বরখানা হোটেল পলাশ এর সামনে।

 

আজ ১৬ মার্চ (রবিবার) বিকাল ৫ ঘটিকার সময় ২৫০ টি অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেন সংগঠনের সকল সদস্য বৃন্দ।

ইফতার বিতরণ শেষে আম্বরখানাস্থ সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল করেন তারা।

 

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সজিব রশিদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নাঈম আহমেদ, এনামুল হক ভাদেশ্বরী, তুহিন চৌধুরী, সমন্বয়ক জোসনা বেগম, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, জেলা কমিটির সহ-সভাপতি সেকুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম, বিলকিস বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক জুমা আক্তার, সিলেট মহানগর কমিটির সভাপতি সৈয়দ শাহরিয়ার মিটু, সহ-সভাপতি রুনা সুলতানা, সাধারণ সম্পাদক এস বি রাহাত, দপ্তর সম্পাদক বাবলু আহমেদ, সাংবাদিক মাইদুল ইসলাম সোহাগ, লিমন তালুকদার, সমাজসেবক মনিরুজ্জামান খান খোকন, ফরহাদ আহমেদ, পভেল আহমেদ, মাজহারুল ইসলাম, নারী উদ্যোক্তা জাপরিন সুলতানা, রেশমা বেগম, শিবলী রানী দাস ও তুলি রানী দাস প্রমুখ।

 

ইফতার বিতরন কালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সজিব রশিদ চৌধুরী বলেন,অসহায় ও ছিন্নমূল মানুষদের সহযোগিতার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্টিত হয় এই সংগঠন টি।প্রতিষ্টালগ্ন থেকে বিভিন্ন সময় ভানবাসীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, মুমূর্ষু রোগীকে রক্তদান, এতিম শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে এই সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম