1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক হুমায়ুন কবির তালুকদার - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:৫৯|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক হুমায়ুন কবির তালুকদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২০, ২০২৬,
  • 114 Time View

দিরাই প্রতিনিধি :

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই উপজেলাবাসী ও দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই পবিত্র দিনটি আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শিক্ষা দেয়।” তিনি আরও বলেন, “ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। আসুন, আমরা সবাই মিলে বৈষম্যহীন, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করি।” হুমায়ুন কবির তালুকদার দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনা করে বলেন, “ঈদের এই পবিত্র মুহূর্তে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন এবং দেশকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।” তিনি দিরাই উপজেলাসহ

দেশের সর্বস্তরের মানুষকে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরিশেষে তিনি আবারও দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈদের আনন্দে ভরে উঠুক সবার জীবন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম