1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
যানজটমুক্ত দিরাই গড়তে বাসস্ট্যান্ড স্থানান্তর এখন সময়ের দাবি: এমপি নাছির উদ্দীন চৌধুরীর হস্তক্ষেপ কামনা - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:০৫|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

যানজটমুক্ত দিরাই গড়তে বাসস্ট্যান্ড স্থানান্তর এখন সময়ের দাবি: এমপি নাছির উদ্দীন চৌধুরীর হস্তক্ষেপ কামনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
  • 154 Time View

পাবেল হাসান, দিরাই:

 

সুনামগঞ্জের দিরাই পৌর শহরকে একটি আধুনিক ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে বর্তমান বাসস্ট্যান্ডটি দ্রুত স্থানান্তরের দাবি জোরালো হয়ে উঠেছে। শহরের প্রধান পয়েন্টে বাসস্ট্যান্ডের অবস্থানের কারণে সৃষ্ট তীব্র যানজট ও বিশৃঙ্খলা এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ সুনামগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

 

সরেজমিনে দেখা যায়, দিরাই শহরের বর্তমান বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ। যত্রতত্র বাস পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে দিনভর সেখানে যানজট লেগেই থাকে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, জরুরি প্রয়োজনে যাতায়াতকারী রোগী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে, যা এলাকার স্বাভাবিক উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দিরাইবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে বাসস্ট্যান্ডটি শহরের একটু বাইরে সুবিধাজনক স্থানে স্থানান্তর করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তারা মনে করেন, একটি পরিকল্পিত ও আধুনিক বাসস্ট্যান্ড কেবল যানজটই কমাবে না, বরং শহরের শ্রী বৃদ্ধি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে।

 

এলাকাবাসীর প্রত্যাশা, জনবান্ধব নেতা ও মাননীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী দিরাইবাসীর এই দীর্ঘদিনের প্রাণের দাবিটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন। একটি পরিকল্পিত সিদ্ধান্তের মাধ্যমেই দিরাইবাসীকে এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া সম্ভব।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং দিরাই শহরকে একটি পরিচ্ছন্ন ও যানজটমুক্ত মডেল শহর হিসেবে গড়ে তুলতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—এমনটাই প্রত্যাশা দিরাইয়ের সর্বস্তরের মানুষের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম