
জামালগঞ্জে অবৈধ মজুত করা ২ হাজার লিটার ডিজেল জব্দ
হাবিবুর রহমান.জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১শ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে এ ঘটনায় ডিজেল মজুদের প্রকৃত মালিক চিহ্নিত করে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তুির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শুধু ডিজেল জব্দ করেই বিচার কার্য শেষ করায় জনমনে আলোচনা সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।।
বুধবার বিকেল উপজেলার সাচনা বাজারের যমুনা অয়েল কোম্পানীর বার্জ ডিপোর কাছাকাছি সাচনা বাজার মাদ্রাসা সংলগ্ন একটি বাসার নীচতলা থেকে অভিযান চালিয়ে ২শ লিটারের ১০টি ড্রাম ও খোলা ড্রামে ১শ লিটার সহ মোট ২ হাজার শ লিটার ডিজেল জব্দ জব্দ করা হয়। এছাড়াও আরো ৩ টি খালী ড্রামও জব্দ করা হয়। জব্দকৃত ড্রাম ও ডিজেল সাচনা বাজার যমুনা অয়েল কোম্পানী বার্জ ডিপোর দায়িত্বে থাকা মো. শাহজালালের হেফাজতে রাখা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।
এব্যাপারে অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, সারা দেশে জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক রাখার স্বার্থে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারলাম এখানে ডিজেল মজুদ করা আছে। তবে ঘটনাস্থলে কাউকে আটক বা পাওয়া যায়নি।
হাবিবুর রহমান
জামালগঞ্জ, সুনামগঞ্জ
০১.০৪.২৬