1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ফতেপুর ইউনিয়নে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদারে বিশেষ ক্যাম্পিং অনুষ্ঠিত - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:২২|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

ফতেপুর ইউনিয়নে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদারে বিশেষ ক্যাম্পিং অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
  • 298 Time View

ফতেপুর ইউনিয়নে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদারে বিশেষ ক্যাম্পিং অনুষ্ঠিত

‎আলী আহমদ রিপন মৌলভীবাজার জেলা

‎প্রতিনিধি | ৮ এপ্রিল ২০২৬

‎মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে দিনব্যাপী বিশেষ ‘ক্যাম্পিং’ অনুষ্ঠিত হয়েছে। সরকারের স্মার্ট ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং রাজস্ব আদায় কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

‎বুধবার (৮ এপ্রিল) ফতেপুর ইউনিয়নে চলমান এই বিশেষ ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার সংবাদ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী আহমদ রিপন এবং দেশ প্রতিদিন-এর সাংবাদিক হাবিবুর রহমান নাজমুল।

‎পরিদর্শনকালে দেখা যায়, ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবাগ্রহীতাদের সেবা প্রদান করছেন। সাধারণ মানুষ কোনো প্রকার হয়রানি ছাড়াই সহজ প্রক্রিয়ায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের সুবিধা ও প্রক্রিয়া সম্পর্কেও জনগণকে অবহিত করা হয়।

‎পরিদর্শন শেষে সাংবাদিকরা জানান, এ ধরনের বিশেষ ক্যাম্পিং কার্যক্রমের ফলে গ্রামীণ জনপদের মানুষ ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে আরও আগ্রহী হচ্ছেন। সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা বলেন, সরকারের রাজস্ব বৃদ্ধি এবং নাগরিকদের ভূমি কর পরিশোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই নিয়মিতভাবে এ ধরনের আয়োজন পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম