1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০২|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
  • 54 Time View

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

রুয়েব আহমেদ,, শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির সূচনা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে বিভিন্ন সচেতনতামূলক আয়োজন।

 

 

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সুষম খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পেটভরা খাবার গ্রহণে সুস্থতা নিশ্চিত হয় না; বরং খাবারে পুষ্টির সঠিক উপাদান থাকা জরুরি। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, পুষ্টি সমস্যা কোনো ব্যক্তিগত বিষয় নয়; এটি একটি জাতীয় সমস্যা। তাই পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

 

 

অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তারিক জামিল অপু প্রজেক্টরের মাধ্যমে পুষ্টির বিভিন্ন উপাদান ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৈকত দাস, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার, এসআই নবেল সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী এনামুল হক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উপজেলা কো-অর্ডিনেটর মো. আবু উবায়দা-সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

বক্তারা পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পুষ্টি খাতে কার্যকর অগ্রগতি আনতে স্বাস্থ্যকর্মী, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

 

 

 

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

 

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF), সেভ দ্য চিলড্রেন (Save the Children) এবং ওয়ার্ল্ড ভিশন (World Vision)-সহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় উন্নয়ন সংস্থা সহযোগিতা করছে।

 

 

 

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান, কুইজ প্রতিযোগিতা, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, আলোচনা সভা, সেমিনার এবং জনসচেতনতা বৃদ্ধির নানা উদ্যোগ।

 

 

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম