1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শীঘ্রই আসছে সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটি: আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা মাহমুদুল হাসান সাগর - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:১৩|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

শীঘ্রই আসছে সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটি: আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা মাহমুদুল হাসান সাগর

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২৯, ২০২৬,
  • 271 Time View

​নিজস্ব প্রতিবেদক, সিলেট :

 

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা হতে যাচ্ছে সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটি। এই কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নতুন নেতৃত্বে কারা আসছেন—তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে সব মহলে আলোচনায় শীর্ষস্থানে রয়েছেন রাজপথের সাহসী ও লড়াকু ছাত্রনেতা মাহমুদুল হাসান সাগর।

 

​দলীয় সূত্রে জানা গেছে, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা, ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের হাতেই এবার মহানগরের দায়িত্ব তুলে দিতে চায় কেন্দ্রীয় ছাত্রদল। সেই মাপকাঠিতে মাহমুদুল হাসান সাগর নেতাকর্মীদের মাঝে আস্থার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন।

বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সবসময় অগ্রভাগে দেখা গেছে মাহমুদুল হাসান সাগরকে। দলের যেকোনো কর্মসূচিতে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে তিনি সাধারণ নেতাকর্মীদের নজর কেড়েছেন। রাজনৈতিক প্রতিকূলতা, জেল-জুলুম ও মামলার ভয় উপেক্ষা করে তিনি রাজপথে ছাত্রদলের অবস্থান সুসংহত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

মহানগর ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, বর্তমান পরিস্থিতিতে ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে মাহমুদুল হাসান সাগরের মতো ত্যাগী নেতৃত্বের বিকল্প নেই। সাধারণ ছাত্রদের কাছে তার গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতা তাকে নেতৃত্বের দৌড়ে অনেক এগিয়ে রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম