1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা- sylhetersangram
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৯:৫৭|
Title :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ¨দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিজস্ব অর্থায়নে কালারচরের বেহাল রাস্তা সংস্কার করলেন সাদ্দাম, স্বস্তিতে এলাকাবাসী মানুষের কল্যাণে এগিয়ে আসি, নিজ নিজ অবস্থান থেকে সমাজ বদলাই। মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম প্রকাশ মধুখালীতে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ হারপিক পানের ৪৩ দিনপর কিশোরীর মৃত্যু আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন অর্থের অভাবে থমকে আছে জাহিদুলের চিকিৎসা, অনিশ্চয়তায় ৫ সদস্যের পরিবার ও ছেলের হাফেজ হওয়ার স্বপ্ন। ময়মনসিংহে স্ত্রীর সাথে জামায়াত নেতার বিবস্ত্র ভিডিও ভাইরাল, পদ স্থগিত মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার ও মর্যাদা রক্ষায় ত্রিশালে কমিটি, নেতৃত্বে শাহাবুল-কায়েকোবাদ জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা-

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬,
  • 44 Time View

 

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ৪২০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থা।

রোববার (২৫ অক্টোবর) ইউনিয়নের কলকলিয়া বাজারের ডায়মন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। ২০২৪ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ উদ্যোগ গ্রহণ করে।
সংস্থার সহসভাপতি শাহজাহান জানুর সভাপতিত্বে এবং খায়রুল হাসান রুপার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান, জগদীশপুর গ্রামের সালিশি ব্যক্তিত্ব আজাদ মিয়া তালুকদার, সমাজসেবক আলাল হোসেন রানা, জগন্নাথপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হাশিম, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাদিক আহমদ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জাকির হোসেন তারা মিয়া এবং কামারখাল গ্রামের আব্দুল মালিক প্রমুখ।
অনুষ্ঠানে সংস্থার স্থানীয় ও প্রবাসী প্রতিনিধিরা বলেন, কলকলিয়া ইউনিয়নের প্রবাসীদের কষ্টার্জিত অর্থে এলাকার সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে ২০২৪ সালে সংস্থাটি যাত্রা শুরু করে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে তাদের এ ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তারা আরও বলেন, প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখাই সংস্থার অন্যতম লক্ষ্য।
অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুণ সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম