1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
কাকে ভোট দিলাম’ বলা নারীকে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আটক - sylhetersangram
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৯:৫৭|
Title :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ¨দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিজস্ব অর্থায়নে কালারচরের বেহাল রাস্তা সংস্কার করলেন সাদ্দাম, স্বস্তিতে এলাকাবাসী মানুষের কল্যাণে এগিয়ে আসি, নিজ নিজ অবস্থান থেকে সমাজ বদলাই। মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম প্রকাশ মধুখালীতে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ হারপিক পানের ৪৩ দিনপর কিশোরীর মৃত্যু আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন অর্থের অভাবে থমকে আছে জাহিদুলের চিকিৎসা, অনিশ্চয়তায় ৫ সদস্যের পরিবার ও ছেলের হাফেজ হওয়ার স্বপ্ন। ময়মনসিংহে স্ত্রীর সাথে জামায়াত নেতার বিবস্ত্র ভিডিও ভাইরাল, পদ স্থগিত মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার ও মর্যাদা রক্ষায় ত্রিশালে কমিটি, নেতৃত্বে শাহাবুল-কায়েকোবাদ জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ

কাকে ভোট দিলাম’ বলা নারীকে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আটক

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৬, ২০২৬,
  • 35 Time View

 

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে সমালোচনা করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।

 

রবিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

 

আটক সাথী আক্তার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক।

 

এর আগে রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঘন ঘন চুরির ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। লাইভে তিনি দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুম ও আশপাশের বেশ কয়েকটি দোকানের বিদ্যুতের তার, এসির তার এবং বাসা থেকে অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

 

ব্যাবসায়িক নিরাপত্তা ও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলে তিনি আক্ষেপ করে বলেন, সব হারিয়ে আজ পাগল হওয়ার মতো অবস্থা। কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম! লাইভে তিনি ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতির প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

 

লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসে এবং তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রাতে বিএনপির নেতাকর্মীরা স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের পার্লারে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

 

এমন অবস্থায় পার্লারে ভাঙচুরের আশঙ্কায় স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে থানায় যায়।

 

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বিউটি পার্লারে হামলার আশঙ্কায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে থানায় নিয়ে আসে। ফেসবুকে লাইভ বা সমালোচনার জের ধরেই হয়তো স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষের বাকস্বাধীনতা বা সমালোচনার অধিকার থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে আমরা তাকে হেফাজতে নিয়েছি।

 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম