1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে ছুরীকাঘাতে গীতিকার নির্মল কর জনি গুরুতর আহত - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:০৯|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

সুনামগঞ্জে ছুরীকাঘাতে গীতিকার নির্মল কর জনি গুরুতর আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 333 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে সন্ত্রাসীদের ধারালো ছুরীকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গীতিকার নির্মল কর জনি (৩৫)।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর-চান্দিঘাট খেয়ানৌকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,ইউনিয়নের অক্ষয়নগর নিবাসী আব্দুর রউফ মিয়া ও তার পুত্ররা জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে ইব্রাহিমপুর পশ্চিমহাটি গ্রামের নিরীহ নাগরিক ফরিদ মিয়ার বাড়ী ঘেরাও করে তাদের উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হামলাকারী আব্দুর রউফ,রউফের পুত্র রাজিব (৩০) ও রকি (২৫) সহ তাদের গোত্রীয় লোকজনকে ধাওয়া করে।

এ সময় থানায় গিয়ে মামলা দায়েরের জন্য সুরমা নদীর উত্তরপাড়ে খেয়ানৌকায় উঠে দুপক্ষ সংঘর্ষে জড়িত হলে সংঘর্ষ থামাতে গিয়ে রাজিব ও রকির ছুরিকাঘাতে পেটের বাম পার্শ্বে গুরুতর আহত হন নির্মল কর জনি।

আহত নির্মল সুরমা ইউনিয়নের পূর্ব সদরগড় নিবাসী মৃত নিতাই করের একমাত্র পুত্র। ঘটনার সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই আশরাফ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

ইব্রাহিমপুর গ্রামের ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন জানান,ইব্রাহিমপুর আনন্দবাজার এলাকায় ঐ ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আমরা সকলে মিলে তাৎক্ষনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

অন্যদিকে ছুরিকাঘাতে গুরুতর আহত গীতিকার নির্মল কর জনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম