1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন - sylhetersangram
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:০৯|
Title :
চাটমোহর পৌর সদরে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দোয়ারাবাজারের পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরোধের শান্তিপূর্ণ সমাধান জারলীয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবকল্যাণ ফাউন্ডেশন, শিক্ষার্থীদের বই কিনে দেওয়ার আশ্বাস সিরাজগঞ্জ-পাবনায় এসআরবি-১২-এর অভিযান: ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার বগুড়ার কাহালুতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১০ মামলার আসামি জাহাঙ্গীরসহ চারজনের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড পূর্বধলায় শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুরের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন রন্জি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নাছিম রানার দোয়া ও সমর্থন কামনা ফুলবাড়ীয়ায় বাটখারায় ওজনে কারচুপি, তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬,
  • 19 Time View

 

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধ

চুয়াডাঙ্গা সদর উপজেলার কানাপুকুর পাড়ায় অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ১০১ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারের ঘটনায় করা মামলায় মো. জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।

বুধবার (৪ই নভেম্বর) চুয়াডাঙ্গার স্পেশাল কোর্ট অব সেশনস ও ফ্যামিলি অ্যাপিলেট কোর্টের বিচারক (জেলা ও দায়রা জজ) শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানার একাডেমি মোড় থেকে আলমডাঙ্গাগামী সড়কের কানাপুকুর পাড়ায় মতিন মেডিকেল সেন্টারের পশ্চিম পাশে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জালাল মালিথাকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১০১ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দণ্ডপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা সদর উপজেলার কানাপুকুর এলাকার বাসিন্দা।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামিম রেজা ডালিম বলেন, মাদক মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম