
রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২নং ধরঞ্জী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন মোঃ নাছিম রানা।
নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি মাদকমুক্ত ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলা, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ওয়ার্ড প্রতিষ্ঠা এবং জনগণের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, এলাকার মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও যোগ্যতার সঙ্গে জনসেবা করাই তাঁর প্রধান লক্ষ্য। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
নাছিম রানা আরো বলেন আমি আপনাদের এলাকার সন্তান আমাকে আপনারা সমর্থন ও ভোট দিয়ে নির্বাচিত করলে সকল সেবা বাড়ি বাড়ি পৌঁছে দিবো । কোন সেবা পেতে হয়রানি হতে হবেনা, আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই।