1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি  - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:৩৩|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি 

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ২৫, ২০২৬,
  • 113 Time View

দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি

 

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

 

বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকে ভূষিত উপমহাদেশের অন্যতম চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করেছে বাংলাদেশ ফিমেইল একাডেমি। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরস্থ জালাল সিটি সেন্টারে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ফিমেল একাডেমির সভাপতি জনাব জামিল চৌধুরীর সভাপতিত্বে ও আয়োজক কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অভিনেত্রী সুজাতা আজিম। বক্তব্য রাখেন দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) এনাম আহমেদ, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম চৌধুরী ছবি,দিরাই আদর্শ শিশু শিক্ষা নিকেতন এর অধ্যক্ষ সুলতানা রাজিয়া ছবি,বিএনপি নেতা হুমায়ূন কবির তালুকদার,প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর,এডভোকেট মিশু চৌধুরী,কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস, মিডিয়া ব্যক্তিত্ব আলি হায়দার তালুকদার, সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা মৌসুমী, মিডিয়া ব্যক্তিত্ব গোলাম জিলানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান,দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল কান্তি দাস,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রোহিণী কান্ত দাস,ইমদাদ সরদার ও দোলন চৌধুরী প্রমুখ। এর আগে ২৩ মার্চ সোমবার বিকেলে একই স্থানে সংবর্ধিত অভিনেত্রী সুজাতা আজিমকে সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জানান বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ সংগঠনটির প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক শিল্পী আল হেলাল। এসময় ঐ সংগঠনের অন্যতম উপদেষ্টা বাংলাদেশ সংস্কৃতি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন,বিবিয়ানা কলেজের গভর্ণিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি বি.এম জাকির (বকু),দিরাই উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী আমিন,বিবিয়ানা মডেল কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় বক্তারা বলেন,সুনামগঞ্জ হচ্ছে পঞ্চরতœ বাউলের দেশ। এরা হচ্ছেন বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছন রাজা,গানের সম্রাট বাউল কবি কামাল পাশা,বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ। এই পঞ্চরতেœর দুইজনই হচ্ছেন দিরাই উপজেলার কৃতিসন্তান ও বিশ্বব্যাপী সমাদৃত লোকসংগীত শিল্পী। এছাড়া যাত্রা,নাটক,কবিগান,পালা গান,কবিতা ও সাহিত্য রচনা এবং বাউল গানের প্রচার প্রসারে সমগ্র সিলেট বিভাগে নেতৃত্ব দিচ্ছে দিরাই উপজেলা। সংস্কৃতি ও সম্প্রীতির তীর্থস্থান দিরাই উপজেলায় এনজিও ব্যক্তিত্ব জামিল চৌধুরীর পৃষ্ঠপোষকতায় বাংলা চলচ্চিত্রের প্রধান এই অভিনয় শিল্পী সুজাতা আজিমকে পেয়ে দিরাইবাসী ধন্য ও গর্বিত। সংবর্ধনার জবাবে অভিনেত্রী তন্দ্রা মজুমদার সুজাতা আজিম বলেন,বাংলাদেশ ফিমেইল একাডেমিতে আসতে পেরে এবং দিরাইবাসীর সান্নিধ্য পেয়ে আমিও নিজেকে গর্বিত মনে করছি। তিনি সকলের কাছে তাঁর অকাল প্রয়াত স্বামী কিংবদন্তী অভিনেতা আজিমের জন্য দোয়া এবং তাঁর পরিবারের সফলতা কামনা করেন। তিনি সিলেটের তৎকালীন সময়ের ক্যামেরাম্যান আব্দুস সামাদসহ তার অভিনয় জীবনের কলাকুশলীদেরকেও স্মরণ করে বলেন সিলেটের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমি উর্দ্দূ চলচ্চিত্রে অভিনয়ে পারদর্শী ছিলাম। কিন্তু যে মাতৃভাষার জন্য শহীদরা ৫২ সালে জীবন দিয়েছেন সেই সকল শহীদানদের অবদানকে স্মরণ করে সবসময় বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছি।

মাতা বীনাপানি মজুমদারকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এই অভিনেত্রী বলেন,উত্তম সুচিত্রার অভিনয় দেখে মায়ের উৎসাহ উদ্দীপনায় আমি অভিনয় জগতে পদার্পন করেছি। তখনকার সময়ে যেখানেই অভিনয়ের জন্য যেতাম সেখানেই আমার মা আমার পাশে সারাক্ষণ থাকতেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরস্থ বাংলাদেশ ফিমেইল একাডেমির পক্ষ থেকে তাঁকে দেয়া এক সংবর্ধনা সভায়ও সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন অভিনেত্রী সুজাতা আজিম। একাডেমির কনফারেন্স হলে একাডেমির প্রতিষ্টাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার এর পরিচালনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী, শিক্ষক জাকির হোসেন, প্রিন্সিপাল নাজমা বেগম ও আকিবুন্নেছা প্রমুখ।

ঐ সভায় উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম বলেন,আমি সবসময় নিষ্টার সাথে অভিনয় করার চেষ্টা করেছি, দেশবাসীকে সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। আমার অভিনয়কৃত রুপবান চলচ্চিত্র আমাকে সম্মান ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ১৯৬৫ সালে রুপবান চলচ্চিত্র মুক্তি পেলে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়, এর পর থেকে আজ পর্যন্ত সবাই আমাকে রুপবান কন্যা বলে ডাকেন। একজন শিল্পী হিসেবে এটা সত্যই আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। আজ ৬০ বছর পরও মানুষ রুপবান চলচ্চিত্রের কথা স্মরণ রেখেছে এটা আমার জন্য খুবই গর্বের। জীবনের শেষ প্রান্তে এসেও মানুষের ভালোবাসা পাচ্ছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখবো। তিনি একাডেমির প্রতিষ্টাতা জামিল চৌধুরীর ভূয়সী প্রশংসা করে বলেন, হাওরের পাঁড়া গায়ে এমন বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলা সত্যই বড় দুষ্কর, জামিল চৌধুরী সে অসাধ্য সাধন করেছেন। তিনি একাডেমির এতিম অসহায় মেয়েদের বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে অন্য কে সুশিক্ষার পথ দেখাবে। বড়দের শ্রদ্ধা ও ছোটদের প্রতি মমতার হাত প্রসারিত করবে,তিনি অতীতের স্মৃতিচারন করে বলেন, ছোট বেলা বাবা হারিয়ে মায়ের আদর মমতায় বড় হয়েছি,আমার জীবনের সফলতার মুল চালিকা শক্তি ছিলেন আমার মা, তোমরা এতিম হলেও জামিল চৌধুরীর মতো একজন অভিভাবক পেয়েছো, তিনি তোমাদের পরম আদর মমতায় লালন পালন করছেন, একাডেমির সুরম্য প্রাসাদ, মনোরম পরিবেশ ও সুষ্ঠ ব্যবস্থাপনা আমাকে অভিভূত করেছে। তিনি বলেন আপনাদের ভালো বাসায় আমি মুগ্ধ। আপনাদের এ ভালো বাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমৃত্যু আপনাদের পাশে থেকে অসহায় মানুষের সেবা করতে পারি।

উল্লেখ্য ১৯৪৭ সালের ১০ আগস্ট কুষ্টিয়ায় জন্মগ্রহন করেন নায়িকা সুজাতা। প্রায় ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন এই মহীয়সী নারী। ৪২ তম জাতীয় চলচ্চিত্র পূরস্কারে ভূষিত হওয়ার পাশাপাশি ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন। বর্তমানেও তিনি একাধারে চলচ্চিত্রে ও টেলিভিশনে অভিনয় করে যাচ্ছেন। ১৯৬৭ সালে তিনি বাংলা চলচ্চিত্রের প্রধান নায়ক নূরুল আজিম খালেদ রউফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৩৭ সালের ২৩ শে জুলাই আজিমের জন্ম হয় তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা সদরে। নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভা সদরের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন নায়ক আজিমের গর্বিত পিতা। একজন অবসরপ্রাপ্ত জজ ও মানবিক মানুষ হিসেবে তাঁরা পিতাপুত্রের যথেষ্ট সুনাম রয়েছে এলাকায়। ২০০৩ সালের ২৬ মার্চ নায়ক আজিম ঢাকায় মৃত্যুবরন করেন। আজিম-সুজাতা দম্পতির সক্রিয় অবদান রয়েছে ৭১ এর মুক্তিযুদ্ধে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম