1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজার উপজেলার সীমান্ত হত্যা,পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির - sylhetersangram
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১২:০১|
Title :
ত্যাগী ও রাজপথের নেতাদের মূল্যায়ন করেই কৃষক দলের কমিটি গঠন করতে হবে: জালাল উদ্দীন ফারুকী জনগণের দোরগোড়ায় অবিরাম ছুটে চলছেন পাটলী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মতিন: ভোটারদের ব্যাপক সমর্থন- ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো নেতাকর্মী দোয়ারাবাজার উপজেলার সীমান্ত হত্যা,পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ চার আরোহীর ভারতে গমন নিয়ে অস্পষ্টতা শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাঁচ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন সাংবাদিকরা ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা নিয়ে দ্বন্দ্ব, উত্তেজনা চরমে মুফতি মনিরকে নিয়ে বিরোধ সীমানাপ্রাচীর নেই, নোংরা পরিবেশ ও বিবর্ণ দেয়াল; বিদ্যালয়ের দৃষ্টিনন্দন পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসীর

দোয়ারাবাজার উপজেলার সীমান্ত হত্যা,পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬,
  • 45 Time View

ডেস্ক রিপোর্ট:

সীমান্ত হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সচেতনতামূলক সভা করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ, কোম্পানি কমান্ডার আবদুর রহিম, এসআইপি সদস্য নায়েক সুমন ও সিপাহী কাওসার। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, জাকির হোসেন ও ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ।

সভায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্তে সন্দেহজনক যেকোনো তৎপরতার তথ্য দ্রুত বিজিবিকে জানিয়ে নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতার অনুরোধ করা হয়।

সভায় সীমান্ত সুরক্ষা ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম