1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে ১২ লিটার মদসহ গ্রেপ্তার ১, পলাতক ১ - sylhetersangram
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:২৯|
Title :
হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমানের নির্বাচনী প্রস্তুতি সভায় জনসমুদ্র ঈশ্বরদীতে বালু ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ অবৈধ পামওয়েল জব্দ। ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে সংকট: দেশি মাছের অভাবে অস্তিত্ব হারানোর পথে ঐতিহ্য হাজীগঞ্জে বিপুল পরিমানে নিষিদ্ধ জাল ও বস্তু জব্দ দুই কর্মীকে তাৎক্ষণিক বহিষ্কার, তারপরও কেন বিতর্কের কেন্দ্রে মেহমান রেস্টুরেন্ট? কাকতালীয়, নাকি পরিকল্পিত? জামালগঞ্জে সচেতনতামূলক সভায় হট্টগোল, ‘ডেভিল চেয়ারম্যান’ মন্তব্যে তীব্র প্রতিবাদ চেয়ারম্যানদের বসার স্থান নিয়ে শুরু বিতর্ক, বিএনপি নেতার বক্তব্যে উত্তেজনা; পরে পরিস্থিতি শান্ত দিরাইয়ের ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তথ্য-প্রমাণের ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কামাল হোসেনের পক্ষে শতাধিক মোটরসাইকেলের শোডাউন। পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

দিরাইয়ে ১২ লিটার মদসহ গ্রেপ্তার ১, পলাতক ১

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৫, ২০২৬,
  • 183 Time View

দিরাই প্রতিনিধি:মোঃ হুমায়ুন কবির

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের অভিযানে ১২ লিটার মদসহ পিকলু তালুকদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেন্দ্র তালুকদার (৩৭) নামে আরও একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে নোয়াগাঁও বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক সঞ্জয়ের টিনের ঘরের ভেতর চৌকির নিচ থেকে ১২ লিটার মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পিকলু তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের দাবি, অভিযান চলাকালে রাসেন্দ্র তালুকদার কৌশলে পালিয়ে যান। তিনি রফিনগর ইউনিয়নের সমীপুর গ্রামের রমাকান্ত তালুকদারের ছেলে।

 

এ ঘটনায় দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৬, তারিখ ৫ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর-১৮৯।

 

দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংক্রান্ত অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

গ্রেপ্তার পিকলু তালুকদারকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি রাসেন্দ্র তালুকদারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দিরাই থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম