1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পাঁচবিবিতে ১৮শ’ পরিবারের মাঝে মেয়র প্রার্থী শামীমের পূজাসামগ্রী বিতরণ - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৬:৫৬|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

পাঁচবিবিতে ১৮শ’ পরিবারের মাঝে মেয়র প্রার্থী শামীমের পূজাসামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬,
  • 170 Time View

‎
‎রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
‎
‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ হাজার ৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করেছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডল।
‎পূজার আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তরুণ এই নেতা।
‎হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় পূজাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল।
‎গত পবিত্র ঈদুল আজহায় পাঁচবিবি পৌরবাসীর জন্য ২৭টি গরু কোরবানি দিয়ে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেন তরুণ এই নেতা। পৌরবাসীর মাঝে কোরবানির মাংস বিতরণ এক ব্যতিক্রমী উদ্যোগ । শুধু এবারই নয়, গত বছরের শারদীয় দুর্গাপূজাতেও সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করেছিলেন তিনি।
‎দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এই সাবেক ছাত্রনেতা। মসজিদ, মন্দির, মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন তিনি।
‎ঈদুল আজহায় ২৭টি গরু কোরবানি এবং শারদীয় দুর্গাপূজায় ১ হাজার ৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণের মতো উদ্যোগ তাঁর মানবিক ও অসাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ।
‎রাজপথের লড়াকু সৈনিক,আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনে পরিচিতি পাওয়া শামীম হোসেন মন্ডল ।ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন পাঁচবিবি পৌরসভার তরুণ মেয়র পদপ্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, বেগম খালেদা তারেক মুক্তি পরিষদের সভাপতি খালেক চৌধুরী, পূজা কমিটির সভাপতি বাবু পরমেশ্বর, সুশীল দাস, জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, মনোরঞ্জন দাস রতন, গোকুল চন্দ্রসহ উপহারসামগ্রী নিতে আসা বিপুলসংখ্যক পৌরবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম