1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদ ও ভালো থাকবে' কলিম উদ্দিন মিলন - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:০৬|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদ ও ভালো থাকবে’ কলিম উদ্দিন মিলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,
  • 446 Time View

 

স্টাফ রিপোর্টার এস ডব্লিউ সাগর ( তালুকদার)

 

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে ছাতক-দোয়ারাবাজারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদ ও ভালো থাকবে।’

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহালিয়াবাজার পয়েন্টে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলিম উদ্দিন আহমেদ মিলন আরও বলেন, ‘এবার আমি শুধু নিজে নয়, পুরো ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কারণ শুধু উৎসবের দিন নয়, সংগ্রামের দিনেও আমরা এক থাকতে চাই।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘একটি দল রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে — ‘গণভোট’, ‘পিআর’ ইত্যাদি শব্দ দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কিন্তু ছাতক-দোয়ারাবাজারের মানুষ আর বিভ্রান্ত হবে না। জনগণ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করবে।’

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, শিক্ষার মান ও চিকিৎসা সেবার উন্নয়ন জরুরি। জনগণের কল্যাণে ছাতক-দোয়ারাবাজারে একটি নতুন অধ্যায় শুরু হবে।’

তিনি অতীতের গৌরবের কথাও স্মরণ করেন।

গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার ও হারুন অর রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ, ডাঃ এ আর খোকন, মনির উদ্দিন, মোক্তার আলী মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রোয়াব আলী, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আফতাব মিয়া, মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী,  দোহালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলী হোসেন মেম্বার, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবীবুর রহমান হাবীব, সদস্য সচিব শামীম পাশা রিগেন, প্রবাসী বিএনপি নেতা আলী হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সেলিম হোসেন শাহীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম