1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত - sylhetersangram
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১২:৫৫|
Title :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ¨দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিজস্ব অর্থায়নে কালারচরের বেহাল রাস্তা সংস্কার করলেন সাদ্দাম, স্বস্তিতে এলাকাবাসী মানুষের কল্যাণে এগিয়ে আসি, নিজ নিজ অবস্থান থেকে সমাজ বদলাই। মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম প্রকাশ মধুখালীতে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ হারপিক পানের ৪৩ দিনপর কিশোরীর মৃত্যু আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন অর্থের অভাবে থমকে আছে জাহিদুলের চিকিৎসা, অনিশ্চয়তায় ৫ সদস্যের পরিবার ও ছেলের হাফেজ হওয়ার স্বপ্ন। ময়মনসিংহে স্ত্রীর সাথে জামায়াত নেতার বিবস্ত্র ভিডিও ভাইরাল, পদ স্থগিত মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার ও মর্যাদা রক্ষায় ত্রিশালে কমিটি, নেতৃত্বে শাহাবুল-কায়েকোবাদ জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬,
  • 41 Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা,আনন্দর‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনের শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একাটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা যুবদলের তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ ও সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপনের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এছাড়াও বক্তব্যে রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন সদস্য সচিব এড. মোঃ আব্দুল হক জেলা বিএনপি নেতা মোঃ আকবর আলী, জেলা বিএনপির সদস্য মোঃ রেজাউল হক জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও বিশ^ম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুস সাত্তার,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সুহেল আহমদ,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,সুহেল মিয়া,জেলা যুবদলের যোগাযোগ বিষযক সম্পাদক সুজন মাহমুদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,শাহজাহান মিয়া,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর জালাল মন্টি,সদর উপজেলা জাসাসের আহবায়ক মোঃ আনোয়ার পারভেজ, সুনামগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সদর যুবদলের জুলফিকার আলম,জামালগঞ্জ যুবদলের মোজাম্মেল হোসেন স্বপন,তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক,সদস্য সচিব আবু সাঈদ,বিশ^ম্ভরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন হাসান,ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক সৈকত আলম,শাল্লা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল মিয়াসহ প্রমুখ।

সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে।
তারা বলেন,গত ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে দেশের আপামোর জনগনের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহন করেছেন। ইতিমধ্যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষকদের জন্য কৃষি কার্ড, প্রতিটি পরিবারের মহিলদের জন্য মহিলা কার্ড ও খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন এবং এর কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানান ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। নেতৃবৃন্দরা আরো বিগত আন্দোলন সংগ্রামে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগ্রামের ইতিহাস তুলে ধরে আরো বলেন আগামীতে দেশকে অস্থিতিশীল করতে যেকোন ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে দেশে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে মোকাবেলা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ##

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম