1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস সেই একই স্লোগানের পথ ধরেই এবার বিএনপি - sylhetersangram
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:১৬|
Title :
এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪

যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস সেই একই স্লোগানের পথ ধরেই এবার বিএনপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 315 Time View

শফিকুল বারি স্টাফ রিপোর্টার:

স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই একই স্লোগানের পথ ধরেই এবার বিএনপিও ধ্বংসের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর সিএমবি মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, বিএনপি এখন স্লোগান দেয়, ‘এই দেশে রাজাকার থাকবে না!’ অথচ তাদের দল গঠনের ইতিহাসে রয়েছে এক নম্বর রাজাকার শাহ আজিজ, যাকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।

 

মুফতি ফয়জুল করীম বলেন, বিএনপি নেতারা জানেই না তাদের দলের প্রতিষ্ঠাতার প্রধানমন্ত্রী কে ছিলেন, কতজন মন্ত্রী রাজাকার ছিলেন। জ্ঞানের অভাবেই এখন তারা নিজেদের বিরুদ্ধেই স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগ যেমন এ স্লোগানের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বিএনপিও হবে।

রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন, ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ১৯৭১ সালের গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা ও ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে জনসভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম