1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:৩৮|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬,
  • 92 Time View

 

 

আতিকুর রহমান রুয়েব,, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

 

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জয়সিদ্বী বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে| বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় ক্যাম্পাসে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়|

 

বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ¯^পনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গণিত বাবু নির্মল কান্তি দে’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জননেতা ফারুক আহমদ|

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোলেমান অর্গানাইজেশনের সভাপতি মশিউর রহমান জায়গীরদার মিটু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গিবেশ চন্দ্র বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মতিউর রহমান জায়গীরদার, আশফাক আহমদ সুজন| সভায় ¯^াগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মামুন|

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক আজিজুল হক, নয়ন মনি, সহকারী শিক্ষক জহিরুল হক, রুকনুজ্জামান, সোহাগ হোসেন, টিটন দত্ত, নিপা রানী দাস, অভিভাবক সফিক মিয়া, বিদায়ী শিক্ষার্থী মাহমুদুল হাসান, নুরুল আমিন, রেহেনা বেগম, মাইশা খানম, ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রনজিত দাস ও আনিছা বেগম প্রমুখ|

 

প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে বলেন, তোমরা যেখানেই যাবে জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বিদ্যালয় তথা এলাকার মান সম্মান তোমাদের আচার ব্যবহার চলাফেরায় প্রমাণ করতে হবে| সর্বোপরি বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সর্বাত্মক সফলতা কামনা করি| নিজেদেরকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের উপযোগি করে গড়ে তুলতে হবে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম