1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবিতে কিন-এর উদ্যোগে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৪৪|
Title :
দোয়ারাবাজারের ইউএনও অরূপ রতন সিংহের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু।

শাবিপ্রবিতে কিন-এর উদ্যোগে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫,
  • 331 Time View

শাবিপ্রবি প্রতিনিধি

 

শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন (কিন) শুরু করেছে ‘কিন শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি–২০২৫’।

 

রবিবার (১৪ ডিসেম্বর) এই কর্মসূচিটি শুরু হয়েছে এবং ২০ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচিটি চলমান থাকবে বলে জানান সংগঠনটির পাবলিসিটি সেক্রেটারি শফিক প্রধান।

 

ষড়ঋতুর এই দেশে শীত অনেকের জন্য আনন্দের হলেও সমাজের একটি বড় অংশের জন্য তা হয়ে ওঠে কষ্ট ও দুর্ভোগের কারণ। বিশেষ করে শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কিন।

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাঁচটি পৃথক উইংসের মাধ্যমে কীন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি।

 

এ বিষয়ে কিন-এর সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘এই কর্মসূচিতে সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম