1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় স্বীকৃতি: ‘সুরমা দর্পণ’ সেরা সাংবাদিক সম্মাননা পেলেন মামুনুর রশিদ - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:০৯|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় স্বীকৃতি: ‘সুরমা দর্পণ’ সেরা সাংবাদিক সম্মাননা পেলেন মামুনুর রশিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
  • 164 Time View

নিজস্ব প্রতিবেদক, এনাম উদ্দিন সামি সিলেট:

সাংবাদিকতায় বিশেষ অবদান এবং পেশাগত নিষ্ঠার অনন্য স্বীকৃতি হিসেবে ‘সুরমা দর্পণ’ পত্রিকার ২০২৫ সালের ‘সেরা সাংবাদিক’ সম্মাননায় ভূষিত হয়েছেন পত্রিকার চীফ রিপোর্টার মোঃ মামুনুর রশিদ।

 

গত ২৯ মার্চ (রবিবার) সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মোঃ মামুনুর রশিদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

 

সুরমা দর্পণ কর্তৃপক্ষ জানায়, বছরজুড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অদম্য সাহসিকতা এবং সাংবাদিকতা পেশার প্রতি আপোষহীন একাগ্রতার বিষয়টি বিবেচনা করে তাকে এই বছরের সেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সম্মাননা গ্রহণের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় মোঃ মামুনুর রশিদ বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি পরবর্তী কাজের গতি ও উৎসাহকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য সুরমা দর্পণ কর্তৃপক্ষের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় আগামীতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

 

অনুষ্ঠানে পত্রিকার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত বক্তারা মামুনুর রশিদের সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম