1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। - sylhetersangram
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:০২|
Title :
দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী দিরাইকে আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ার অঙ্গীকার: মেয়র পদে আবুল হাসনাত রিপনের প্রার্থিতা ঘোষণা

সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক।

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 30 Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী।

 

​সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৪ পিস ইয়াবাসহ ইমরান (৩২) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সুরমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মইনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এসআই আতাউর রহমান সজীবের নেতৃত্বে দলটি মইনপুর এলাকার মোসদ্দর আলীর বসতঘরের পাশে অবস্থান নেয়। সেখান থেকে সন্দেহভাজন হিসেবে ইমরানকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

আটককৃত ইমরান সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের খলিল মিয়ার ছেলে।

 

​স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ট্রলি চালক ইমরান দীর্ঘদিন ধরে নানা অপকর্মের সঙ্গে জড়িত। কখনো ধোপাজান চলতি নদী থেকে বালু পরিবহন, আবার কখনো মাদক কেনাবেচা ও সেবনের মতো কাজে লিপ্ত থাকতেন তিনি।

​পরিবারের চেষ্টায় একসময় তাকে প্রবাসে পাঠানো হলেও সেখানে থিতু হতে পারেননি তিনি। দেশে ফিরে আবারও অপরাধ জগতের সক্রিয় সদস্যদের সাথে সখ্যতা গড়ে তোলেন। ​ইমরানের আটকের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে এক ধরনের সংশয় কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন,আইনের ফাঁকফোকর দিয়ে হয়তো কয়েক মাস জেল খেটে সে আবারও বেরিয়ে আসবে। কিন্তু প্রশ্ন হলো এলাকায় মরণ নেশা ইয়াবার এই ছড়াছড়ি কি আদৌ বন্ধ হবে,

মাদক কারবারিদের শিকড় কি নির্মূল হবে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সুনামগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম