1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
হবিগঞ্জের নবীগঞ্জ মোঃ লিংকন মিয়ার সম্পদ আত্মসাৎ করেন লন্ডন প্রবাসীরা - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:০৫|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

হবিগঞ্জের নবীগঞ্জ মোঃ লিংকন মিয়ার সম্পদ আত্মসাৎ করেন লন্ডন প্রবাসীরা

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২৯, ২০২৬,
  • 81 Time View

নিজস্ব প্রতিবেদক:

 

নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে নিরীহ ব্যক্তির পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ হয়ে উঠেছে প্রভাবশালী লন্ডন প্রবাসী আত্মীয়রা এমন অভিযোগ উঠেছে জানা যায় বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের মৃত লেবু মিয়া তার পুত্র লিংকন মিয়া ওয়ারিশান রেখে মারা যান। লিংকন মিয়ার ফুফু লন্ডন প্রবাসী আছমা বেগম ও আফসুস বেগম দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সম্পত্তি পারিবারিক বণ্টনের কথা বলে সময়ক্ষেপণ করে আসছেন।

 

এদিকে, এই সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে মারধর, শীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-০৫ আদালতে গত ১০ এপ্রিল মামলা দায় করেছেন লিংকন মিয়া। অভিযোগকারী আরও জানান, আসামিরা দেশীয় অস্ত্র দেখিয়ে মামলা না করার জন্য তাদের প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

 

এ ঘটনায় দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৫৪/৫ ০৬(২)/১১৪/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আদালত আমলে নিয়ে নবীগঞ্জ থানাকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। অভিযোগকারী আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। মামলার অভিযুক্তরা হলেন, আছমা বেগম ওরফে দুলি বেগম (৫৫), আফসুস বেগম (৪৫), তুহিন মিয়া (২২) ও রেনু বেগম (৪০)। তারা পরস্পর আত্মত্মীয় এবং সংঘবদ্ধভাবে এ হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ১০ এপ্রিল ২০২৬ইং শুক্রবার দুপুর ১টার দিকে অভিযোগকারীর বসতবাড়ির উঠানে হামলার ঘটনা ঘটে।

 

 

দীর্ঘদিন ধরে দাদার সম্পত্তির বণ্টন সংক্রান্ত কাগজপত্র চাইলে অভিযুক্ত তা না দিয়ে সময়ক্ষেপণ করে আসছিলেন। ঘটনার দিন অভিযোগকারী লিংকন মিয়ার স্ত্রী হামিদা বেগম বণ্টননামার কাগজ চাইলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় আছমা বেগম লোহার রড দিয়ে হামলা চালিয়ে তার মাথা ও হাতে গুরুতর আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। অন্য আসামিরাও লাঠি দিয়ে আঘাত করে আহত হামিদা বেগম (৪০)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম