1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ত্যাগী ও রাজপথের নেতাদের মূল্যায়ন করেই কৃষক দলের কমিটি গঠন করতে হবে: জালাল উদ্দীন ফারুকী - sylhetersangram
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪২|
Title :
ত্যাগী ও রাজপথের নেতাদের মূল্যায়ন করেই কৃষক দলের কমিটি গঠন করতে হবে: জালাল উদ্দীন ফারুকী জনগণের দোরগোড়ায় অবিরাম ছুটে চলছেন পাটলী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মতিন: ভোটারদের ব্যাপক সমর্থন- ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো নেতাকর্মী দোয়ারাবাজার উপজেলার সীমান্ত হত্যা,পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ চার আরোহীর ভারতে গমন নিয়ে অস্পষ্টতা শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাঁচ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন সাংবাদিকরা ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা নিয়ে দ্বন্দ্ব, উত্তেজনা চরমে মুফতি মনিরকে নিয়ে বিরোধ সীমানাপ্রাচীর নেই, নোংরা পরিবেশ ও বিবর্ণ দেয়াল; বিদ্যালয়ের দৃষ্টিনন্দন পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসীর

ত্যাগী ও রাজপথের নেতাদের মূল্যায়ন করেই কৃষক দলের কমিটি গঠন করতে হবে: জালাল উদ্দীন ফারুকী

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬,
  • 95 Time View

জামালগঞ্জ প্রতিনিধি ।
সুনামগঞ্জের জামালগঞ্জ উত্তর ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সাচনা নতুন বাজারে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন ফারুকীর সভাপতিত্বে এবং ইসলাম আলী তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মোহন, বিএনপি নেতা এসএম জাকির হোসেন, কামাল হোসেন, লিটন তালুকদার, মাজেদ মাহমুদ, জুয়েল রানা, সায়মন আহমেদ, সজল মিয়া, আমীর উদ্দিন, ডি এ মুন্না, মোজাম্মেল হক, বদিউজ্জামান, সুজাত মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকেছেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি কিংবা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম নেতাকর্মীদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তব্য রাখতে গিয়ে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মোহন বলেন, কৃষক দলের নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দলের জন্য নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের কমিটিতে স্থান দিতে হবে। দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হলে ত্যাগ ও অবদানের স্বীকৃতি দেওয়ার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপি নেতা এসএম জাকির হোসেন তাঁর বক্তব্যে দলের গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের নিয়ে কমিটি গঠনের জোর সুপারিশ করেন। তিনি বলেন, দলের জন্য যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের অবদানকে অবহেলা করা উচিত নয়। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা যারা সামনের সারিতে বসে আছেন, তারাই আগামীর নেতা।” তৃণমূল পর্যায়ের সক্রিয় কর্মীদের নেতৃত্বের সুযোগ দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জালাল উদ্দীন ফারুকী বলেন, “দলের আদর্শ জলাঞ্জলি দিয়ে দল করা যায় না। ত্যাগী, সৎ এবং রাজপথের জিয়ার সৈনিকদের দিয়েই কমিটি গঠন করতে হবে।” তিনি দলের দুঃসময়ে ভূমিকা রাখা নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ৫ আগস্টের পর দলে আসা নেতাদের কমিটিতে পদ দেওয়ার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান। তাঁর বক্তব্যে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন এবং দলের আদর্শিক অবস্থান অক্ষুণ্ন রাখার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
সভায় আরও বক্তব্য দেন কামাল হোসেন, লিটন তালুকদার ও সায়মন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, কৃষকদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখা এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
বক্তারা মনে করেন, একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি গঠনের জন্য ত্যাগ, সততা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি আনুগত্যকে প্রাধান্য দিতে হবে। যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের নেতৃত্বে আনা গেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় কৃষক দলের নতুন কমিটি গঠনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম