1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিনাজপুরে সাবেক স্ত্রীর নিকট রক্ষিত টাকা ফেরৎ চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:১৩|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

দিনাজপুরে সাবেক স্ত্রীর নিকট রক্ষিত টাকা ফেরৎ চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 279 Time View

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা

দিনাজপুরে সাবেক স্ত্রীর নিকট রক্ষিত টাকা ফেরৎ চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সম্মূখে লিখিত বক্তব্য পাঠ করে বোচাগঞ্জ পৌরশহরের মালিপাড়া (মুর্শিদহাট) এলাকার মৃত মহির উদ্দিন খাঁ (শহীদ পরিবার) এর ছেলে আব্দুল মজিদ খাঁ জানান, প্রশাসন আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমার ধারণা, আসামিদের সঙ্গে থানার কিছু কর্মকর্তার যোগসাজশ রয়েছে, যা সরকারি-বেসরকারি কল রেকর্ড ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে যাচাই করলে বেড়িয়ে আসতে পারে। সেতাবগঞ্জ পৌর ও উপজেলাবাসির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার দাবী- ১০ টি মামলার গ্রেফতারি পরোয়ানার আসামিদের ধরা হচ্ছে না কেন। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনাটির সত্যতা উদঘাটন করা হোক। থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণ মূল্যায়ন করা হোক। আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এরপরও যদি আমার ও আমার পরিবার আবারও হামলার শিকার হই, তাহলে সম্পূর্ণ দায়ভার বোচাগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে নিতে হবে।
অনিয়ম, দুর্নীতি ও সুস্পষ্ট পক্ষপাতের অভিযোগ উঠায় আমি এই বিষয়ে দিনাজপুর আমলি আদালতে দুটি মামলা দায়ের করি যার পাঁচ জন আসামির বিরুদ্ধে সিআর মামলা নং ৯০১/২৪ এবং তিনজন আসামির বিরুদ্ধে সিআর মামলা নং ২৪৩/২৪ রয়েছে। অভিযোগে বলা হয় যে, মোছাঃ আশা আক্তার (২৬) যিনি সুলতান ছাত্রাবাস ও আকাশ ছাত্রাবাসে অবস্থান করতেন, তার সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও তদন্ত কর্মকর্তারা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর রিপোর্ট দাখিল করেছেন। সচেতনমহল ও আমার দাবি, এই তদন্তে প্রভাব রেখেছে আশা আক্তারের মা লিপি আক্তার, বাবা লাইসুর রহমান, মিরা কাশ্মীরি নামের এক নারী ও তার দেহরক্ষী আব্দুল মালেক ওরফে চৌধুরী। উল্লেখ্য, আমার দুইটি বাড়ি বিক্রি করা ২৫ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকার মধ্যে রক্ষিত ১৬ লক্ষ ৯ হাজার ২০০ টাকা নিয়ে তিন কন্যা সন্তানকে রেখে আমার তৎকালীন স্ত্রী আশা আকতার পালিয়ে যায়। এই পৃথিবীতে মা বেঁচে থাকতে তিনটি কন্যা সন্তানকে যারা এতিম করেছেন তাদের বিচার দিনাজপুর আদালতেই হবে।
আদালতে বেশ কয়েকটি মামলা চলমান যার মধ্যে বোচাগঞ্জ থানার মামলা নং- ৪/২৩ দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং- ১২৯/২৩, (তিনজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি), সিআর মামলা নং ৯০১/২৪ (২জন জামিনে ও ৩ জন ওয়ারেন্ট পরোয়ানা জারি), সিআর মামলা নং- ২৫৪/২৪, (দুই জনের ওয়ারেন্ট পরোয়ানা জারি), দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং-এমআর- ১/২৫ (৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি), সিআর মামলা নং ২৪৩/২৪ (তিনজনের বিরুদ্ধে সমন জারি), আট জনের বিরুদ্ধে সিআর মামলা নং- ২১৪৭/২৫ (বোচাগঞ্জ থানায় তদন্তাধীন), সিআর মামলানং- ১৫১/২৪, সিআর মামলা নং- ১৮৪/২৪, সিআর মামলা নং- ৩৯৬/২৪ (নির্বাহী কোট) (১০) সিআর মামলা নং- ৬৯/২৫।
আব্দুল মজিদ খাঁ ওয়ারেন্টভূক্ত আসামীদের দ্রুত গ্রেফতারপূর্বক অর্থ উদ্ধার ও ন্যায় বিচারের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম